‘তাসভির ও ফারুকের ১০ দিন করে রিমান্ড চাওয়া হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০১৯, ১০:৪৬আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১০:৪৯

তাসভির উল ইসলাম ও এসএমএইচ আই ফারুক

এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দুই আসামি তাসভির উল ইসলাম ও এসএমএইচআই ফারুকের ১০ দিন করে রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে পাঠানো হবে। রবিবার (৩১ মার্চ) সকালে ডিবি উত্তরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) গোলাম সাকলাইন সিথিল বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘মামলাটি ডিবি তদন্ত করবে। এরইমধ্যে দুই আসামি গ্রেফতার হয়েছে। তাদের আদালতে পাঠানে হবে। অধিকতর তদন্তের জন্য তাদের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চাওয়া হবে।’

শনিবার (৩০ মার্চ) রাতে এফ আর টাওয়ারের জমির মালিক এসএমএইচ আই ফারুককে (৬৫)বসুন্ধরা আবাসিক এলাকা থেকে  এবং ভবনের বর্ধিত অংশের মালিক বিএনপি নেতা তাসভির উল ইসলামকে তার বারিধারার বাসাগ্রেফতার করে ডিবি পুলিশ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে বনানীতে ২৩ তলা এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভানো ও হতাহতদের উদ্ধারের কাজ করে। পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র‍্যাব, রেড ক্রিসেন্টসহ ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত অনেক স্বেচ্ছাসেবী অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজে অংশ নেয়। প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর রাত সাতটায় আগুন নেভানো সম্ভব হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন মারা গেছেন।

আরও পড়ুন:

‘এফ আর টাওয়ারের আগুন মনিটর করছেন প্রধানমন্ত্রী’

 ‘আগুন নিয়ন্ত্রণে আসতে ঘণ্টাখানেক সময় লাগতে পারে’

 ভবনে প্রচুর দাহ্য পদার্থ রয়েছে: ফায়ার সার্ভিস

 সব হাসপাতালকে বিনামূল্যে চিকিৎসার নির্দেশ

 এফ আর টাওয়ারে আগুন: বিভিন্ন হাসপাতালে সাতজনের মরদেহ

 ভাঙা কাচের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে সাহায্যের আকুতি

 আগুনে নিহত একজনের লাশ উদ্ধার

 এফ আর টাওয়ারের পাশের ভবনেও ছড়িয়ে পড়ছে আগুন

 আটকে পড়াদের বের করে আনা হচ্ছে

 দোতলা থেকে লাফ দেন শ্রীলঙ্কান নাগরিক ইন্ডিকা মারসিলিং

 বনানীর আগুন নেভাতে বিমান বাহিনীর হেলিকপ্টার

 ভাঙা কাচের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে সাহায্যের আকুতি

 বনানীর এফ আর টাওয়ারে আগুন

/এআরআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম