প্রক্টরের আশ্বাসেও অনড় নুর, চান ভিসির প্রতিশ্রুতি

ঢাবি প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৯, ০৩:১৪আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ০৩:৩২

উপাচার্যের বাসভবনের সামনে অবস্থানরত ডাকসুর ভিপি নুরুল হক নুর পাঁচ ঘণ্টা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থানের পর ডাকসুর ভিপি নুরুল হক নুরসহ আন্দোলনরতদের সঙ্গে দেখা করতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী। মঙ্গলবার (২ এপ্রিল) রাত ১টার দিকে সেখানে গিয়ে হামলাকারীদের বিচারের আশ্বাস দেন তিনি। কিন্তু নুর ও তার সঙ্গে থাকা আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের কাছ থেকে বিচারের আশ্বাস পাওয়ার দাবিতে সেখানে অনড় রয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ফরিদ হাসানকে মারধরের ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় স্যার সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের প্রভোস্টকে অভিযোগপত্র দিতে গিয়েছিলেন ডাকসুর ভিপি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন ছাত্রনেতা। নুরসহ ছাত্রনেতারা হলটির ভেতরে গেলে সেখানে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের অবরুদ্ধ করে রাখে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় হলের বাইরে দাঁড়িয়ে থাকা অবস্থায় ছাত্রলীগের অন্য নেতাদের আপত্তিকর মন্তব্য ও লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেছেন নারী শিক্ষার্থী ইমি ও বেনজির। পরে এই ঘটনার বিচার চেয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন তারা।

রাত ১টার দিকে প্রক্টর গোলাম রব্বানী ঘটনাস্থলে গেলে ডাকসুর সমাজসেবা সম্পাদক আকতার হোসেন প্রক্টরের কাছে এস এম হলের ঘটনা তুলে ধরেন। সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা এবং ডিম নিক্ষেপ করে নারী শিক্ষার্থীসহ তাদের লাঞ্ছিত করেছে এমন অভিযোগ করে তিনি এ ঘটনার বিচার দাবি করেন। এ সময় প্রক্টর আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির বিষয়ে আশ্বস্ত করেন। কিন্তু এ আশ্বাসের পরও অনড় রয়েছেন তারা। উপাচার্যের বাসভবনের সামনে অবস্থানকারীরা বলছেন, সরাসরি ভিসি এসে হামলাকারীদের বিচারের প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করবেন তারা।

একপর্যায়ে প্রক্টর ডাকসুর ভিপি নুরের সঙ্গে কথা বলে উপাচার্যের বাসভবনের অন্যদিকে অবস্থানরত ছাত্রলীগের নেতাকর্মীদের কাছে যান। কিন্তু তারাও প্রক্টরের কথা শোনেননি। পাল্টাপাল্টি অবস্থানে রয়েছে উভয়পক্ষ। ছাত্রলীগের নেতাকর্মীরা নুরকে উদ্দেশ করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা ভিপি নুরের পদত্যাগও দাবি করছেন।

প্রক্টর এ কে এম গোলাম রব্বানী সাংবাদিকদের বলেন, ‘উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করা শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও তারা যাচ্ছে না। আমি ভিসি স্যারকে তাদের বার্তা পৌঁছে দেব।’

 আরও পড়ুন: একজন ‘ধর’ ‘ধর’ বলে, আরেকজন পেটে লাথি মারে: বেনজির

 

/জেজে/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম