সুপ্রভাত বাসের মালিকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০১৯, ২১:১৬আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ২১:২০

সুপ্রভাত বাসের মালিক ননী গোপাল সরকার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) শিক্ষার্থী আবরার চৌধুরীকে বাসচাপায় হত্যার ঘটনায় দায়ের মামলায় গ্রেফতার সুপ্রভাত পরিবহন বাসের মালিক ননী গোপাল সরকার (৪২) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
সোমবার (৮ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ (পরিদর্শক) কাজী শরিফুল ইসালম আসামির স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। এরপর ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছীর আহসান চৌধুরী আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রকিবুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।
গত শুক্রবার (৫ মার্চ) বিকালে ঢাকা মহানগর হাকিম ননী গোপালকে তিন দিনের রিমান্ডে পাঠান। এই রিমান্ড শেষে সোমবার তাকে আদালতে হাজির করা হয়।
এর আগে গত ২৭ মার্চ ঢাকা মহানগর হাকিম আদালত সুপ্রভাত বাসের কন্ডাক্টর ইয়াসিন আরাফত ও হেলপার ইব্রাহিমকে সাত দিনের রিমান্ড পাঠান। পরে ২ এপ্রিল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তারা। এরপর আদালত তাদের কারাগারে পাঠান।
গত ২০ মার্চ ঢাকা মহানগর হাকিম বাসচালক সিরাজুল ইসলামকে সাত দিনের রিমান্ডে পাঠান। পরে ২৮ মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে। এরপর আদালত তাকে কারাগারে পাঠান।
গত ১৯ মার্চ রাজধানীর নর্দ্দা এলাকায় প্রগতি সরণিতে সকাল সাড়ে ৭টার দিকে বাসচাপায় নিহত হন বিইউপি শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী। যমুনা ফিউচার পার্কের সামনে সুপ্রভাত নামের একটি বাস তাকে চাপা দেয়। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। সুপ্রভাত পরিবহনের রুট পারমিট বাতিল, বাসচালকের ফাঁসিসহ আট দফা দাবিতে টানা কয়েক দিন সড়ক অবরোধ করা হয়।

আরও পড়ুন: ‘সুপ্রভাত’ বাসের মালিক গোপাল তিন দিনের রিমান্ডে

/টিএইচ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের