উত্তরপত্রে ঘষামাজা, আইডিয়ালের অধ্যক্ষের বেতন বন্ধ চায় মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০১৯, ১৯:২৫আপডেট : ১৪ মে ২০১৯, ২০:১৮

উত্তরপত্রে ঘষামাজা, আইডিয়ালের অধ্যক্ষের বেতন বন্ধ চায় মন্ত্রণালয়

উত্তরপত্রে ঘষামাজার বিষয়টি প্রমাণিত হওয়ায় রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের বেতনভাতা কেন বন্ধ করা হবে না, তা জানতে চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালককে চিঠি দিয়ে ১৫ দিনের মধ্যে অধ্যক্ষের বক্তব্যসহ সুস্পষ্ট মতামত জানাতে বলা হয়েছে।
গতকাল সোমবার (১৩ মে) কারণ দর্শানোর এ চিঠি পাঠানো হলেও আজ মঙ্গলবার বিষয়টি প্রকাশ্যে আনা হয়েছে।
২০১৮ সালের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষায় টাকার বিনিময়ে উত্তরপত্রে ঘষামাজা করে ফেল করা পরীক্ষার্থীকে পাস করানোর অভিযোগের প্রমাণিত হওয়ার পর মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মহাপরিচালককে এই চিঠি দেওয়া হলো।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষায় উত্তরপত্রে ঘষামাজা করে ফেল করা পরীক্ষার্থীকে পাস করানোর অভিযোগ ওঠে। শিক্ষা মন্ত্রণালয়ে এ-সংক্রান্ত অভিযোগ করেন শ্যামলী সিমু নামের এক অভিভাবক। ওই অভিযোগের তদন্ত করে ঢাকার জেলা প্রশাসন গত বছরের ৮ আগস্ট প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করে।
উত্তরপত্রে ঘষামাজা নিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ করেন কেরামত আলীসহ অন্যরা। গত ফেব্রুয়ারি মাসে মাউশির তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়। দ্বিতীয় তদন্তেও অভিযোগের প্রমাণ পাওয়া যায়। এই তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠালে মন্ত্রণালয় অধ্যক্ষের বেতনভাতা কেন বন্ধ করা হবে না, তা জানতে চায় মাউশির কাছে।
মন্ত্রণালয়ের উপসচিব আনোয়ারুল হক স্বাক্ষরিত গতকাল সোমবারের চিঠিতে বলা হয়, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মতিঝিল, বনশ্রী ও মুগদা শাখায় ২০১৮ সালে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে ভর্তি পরীক্ষার উত্তরপত্রে ঘষামাজাসংক্রান্ত অভিযোগ তদন্ত প্রতিবেদনে প্রমাণিত হওয়ায় কেন অধ্যক্ষের বেতনভাতা বন্ধ করা হবে না, তার কারণ দেখিয়ে অধ্যক্ষের বক্তব্য নিয়ে আগামী ১৫ দিনের মধ্যে সুস্পষ্ট মতামতসহ মন্ত্রণালয়ে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

/এসএমএ/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের