‘ধর্মকে নানা দৃষ্টিকোণ থেকে পাঠ করা যায়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০১৯, ২০:২৭আপডেট : ১১ জুন ২০১৯, ২০:৩৯

সুমন রহমান বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) অধ্যাপক সুমন রহমান নদী ও ধর্ম প্রসঙ্গে আলোচনায় বলেন, ‘ধর্মকে নানা দৃষ্টিকোণ থেকে পাঠ করা যায়। সংস্কৃতির অংশ হয়ে পাঠ করা যায়, বিজ্ঞানের জায়গা থেকে পাঠ করা যায়, রাজনীতির জায়গা থেকে পাঠ করা যায়।’ দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘নদী ও ধর্ম’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (১১ জুন) বিকালে রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিওতে শুরু হয় সাপ্তাহিক এই আয়োজন।  

সাউথ অ্যান্ড সাউথ-ইস্ট এশিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব কালচার অ্যান্ড রিলিজিয়নের (এসএসইএএসআর) সম্মেলনের আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, ‘ইউল্যাবে আমরা লিবারেল আর্টস নির্ভর শিক্ষা প্রদান করি। শিক্ষার্থীকে কিছু বোঝাতে গেলে আমরা বিভিন্ন প্রেক্ষাপট যেমন– বিজ্ঞান, রাজনীতির মাধ্যমে আলো ফেলার চেষ্টা করি। একটা মাল্টি ডিসিপ্লিন পাটাতন তৈরি করার চেষ্টা থাকে। এ অবস্থায় এসএসইএএসআরের এরকম একটা সম্মেলনের প্রস্তাব আমাদের কাছে আসলো। আমরা ভেবে দেখলাম যে, এটা অনেক গভীর একটা জায়গা। এখানে শিক্ষার্থীদের চিন্তাভাবনার দরজা খোলার বহু উপাদান আছে।’      

মুন্নী সাহার সঞ্চালনায় আজকের বৈঠকিতে আরও অংশ নিয়েছেন– ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরেটাস এবং নদী ও পানিসম্পদ বিষয়ক গবেষক ড. আইনুন নিশাত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক একেএম শাহনেওয়াজ, সাউথ অ্যান্ড সাউথ-ইস্ট এশিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব কালচার অ্যান্ড রিলিজিয়নের (এসএসইএএসআর) সভাপতি অমরজিভা লোচান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) অধ্যাপক শাহনাজ হুসনে জাহান ও বাংলা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক হারুন উর রশীদ।    

এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এ আয়োজন। ইউল্যাবের সহযোগিতায় বৈঠকিটি আয়োজিত হয়েছে। 

আরও পড়ুন:  ‘নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু’

                  ‘বুড়িগঙ্গা একটি তীর্থস্থান ছিল’

                  ‘নদীর তীর ঘেঁষেই সভ্যতার বিকাশ হয়েছে’ 

                  শুরু হলো ‘নদী ও ধর্ম’ শীর্ষক বৈঠকি 

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের