কলাবাগান ক্রীড়াচক্রে র‌্যাবের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২৯আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৩

কলাবাগান ক্রীড়াচক্রের কার্যালয় ঘিরে রেখেছেন র‌্যাব সদস্যরা রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্রে অভিযান শুরু করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে র‌্যাব ক্লাবটির সভাপতি শফিকুল আলম ফিরোজকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। পরে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শফিকুল আলমকে নিয়ে ক্লাবটিতে অভিযান শুরু হয়।

অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র‌্যাব-২ এর অধিনায়ক আশিক বিল্লাল। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউসুল আজম ঘটনাস্থলে রয়েছেন। ক্লাবটির সভাপতি শফিকুল আলম ফিরোজ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।

এরআগে, বিকাল চারটা থেকে কলাবাগান ক্রীড়াচক্রের অফিসের আশপাশে অবস্থান নেয় র‌্যাবের সদস্যরা। 

গত বুধবার ১৮ সেপ্টেম্বর বিকালে গুলশান ২ নম্বরের ৫৯ নম্বর সড়কে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার বাসা এবং ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাবে একযোগে অভিযান চালায় র‌্যাব। এছাড়া ওই এলাকার ওয়ান্ডারার্স ক্লাব, বঙ্গবন্ধু এভিনিউর মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র এবং বনানীর আহমেদ টাওয়ারে গড়ে তোলা একটি ক্যাসিনোতেও অভিযান চালায় র‌্যাব। অভিযানে ক্লাবগুলো থেকে জুয়ার আড্ডা চালানোর আয়োজন, নগদ দেশি ও বিদেশি টাকা, অস্ত্র ও নেশাজাতীয় বিভিন্ন দ্রব্য জব্দ করা হয়। অভিযানে ইতোমধ্যে একাধিক যুবলীগ নেতা গ্রেফতার হয়েছেন।

আরও পড়ুন:
কলাবাগান ক্রীড়াচক্রের চেয়ারম্যান র‌্যাব হেফাজতে

/আরজে/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি