ছাত্রদলের নতুন কমিটির কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৭আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪৪

মো. ফজলুর রহমান খোকন ও মো. ইকবাল হোসেন শ্যামল ছাত্রদলের নতুন কমিটির কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। একই সঙ্গে আগামী ৭ দিনের মধ্যে ছাত্রদলের নতুন সভাপতি মো. ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন শ্যামলকে কারণ দর্শানোর আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার সিনিয়র চতুর্থ সহকারী জেলা জজ নুস্রাত সাহারা বিথী এ আদেশ দেন।
ছাত্রদলের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক আমানউল্লাহ আমানের এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের পেশকার কল্যাণ কুমার সিংহ বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।
এর আগে গত ১২ সেপ্টেম্বর আমানের করা আরেক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ছাত্রদলের কাউন্সিলের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ জারি করেছিলেন। একই সঙ্গে ছাত্রদলের কাউন্সিলে কেন স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হবে না, তা জানতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১০ নেতাকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছিলেন আদালত।

ছাত্রদলের কাউন্সিলের ওপর আদালতের নিষেধাজ্ঞা

/টিএইচ/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক