সম্রাটের শান্তিনগরের বাসায় মিলেছে ৫০ হাজার টাকাসহ কিছু বিদেশি মুদ্রা ও অলঙ্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০১৯, ২২:৪৪আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ০৯:২০

সম্রাটের শান্তিনগরের বাসায় অভিযান

যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতির পদ থেকে সদ্য বহিষ্কৃত ইসমাইল হোসেন সম্রাটের শান্তিনগরের বাসায় অভিযান চালিয়ে ৫০ হাজার ৬০০ টাকাসহ আরও কিছু বিদেশি মুদ্রা এবং ৩০ পিস অলঙ্কার জব্দ করেছে র‌্যাব। রবিবার (৬ অক্টোবর) সম্রাটকে কুমিল্লার চৌদ্দগ্রামের একটি বাসা থেকে আটকের পর তাকে ঢাকায় এনে তার অফিস ও শান্তিনগর ও মহাখালীর বাসায় অভিযান চালায় র‌্যাব।

র‌্যাব-৩ এর অধিনায়ক সাফিউল্লাহ বুলবুল বলেন, শান্তিনগরের বাসাটি ছিল সম্রাটের ভাইয়ের। ওই বাসা থেকে ৫০ হাজার ৬০০ টাকা, ১৬০০ ইউ এস ডলার, ৪ হাজার ১০০ ইন্ডিয়ান রুপি,  ৩শ’ ৩২ সিঙ্গাপুর ডলার, ৩০ পিস জুয়েলারি, চারটি চেকবই, একটি নোটপ্যাড, একটি আইপ্যাড, চারটি ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।

এর আগে বেলা আড়াইটায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামানের উপস্থিতিতে এ বাসায় অভিযান শুরু করে র‌্যাব।

অন্যদিকে, সম্রাটের মহাখালীর বাসায় অভিযান চালিয়ে কিছু পায়নি র‌্যাব। এ অভিযান শেষে সম্রাটের দ্বিতীয় স্ত্রী শারমিন চৌধুরী জানিয়েছেন, সে অন্যায় করলে সাজা পেয়ে ফিরে আসুক।

 

 

 

/আরজে/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি