খালেদ মাহমুদ তৃতীয় দফায় সাত দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৯, ১৫:০৬আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ১৬:৩০

আদালতে পুলিশ হেফাজতে খালেদ মাহমুদ ভূঁইয়া

যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে মানি লন্ডারিং ও মাদক আইনের মামলায় তৃতীয় দফায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী গুলশান থানার মানি লন্ডারিং মামলায় চার দিন এবং মতিঝিল থানার মাদকের মামলায় বিচারক কনক বড়ুয়া তিন দিনের রিমান্ড মঞ্জুরের আদেশ দেন।

এর আগে মানি লন্ডারিং মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের জন্য রিমান্ডের আবেদনসহ খালেদকে আদালতে হাজির করেন। একইসঙ্গে মতিঝিল থানার মাদক মামলায় তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের দাবি করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে দুই মামলায় মোট সাত  দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে এই দুই মামলায় গত ২৭ সেপ্টেম্বর ১০ দিন এবং ১৯ সেপ্টেম্বর সাত দিনের জন্য রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশানের বাসা থেকে খালেদকে গ্রেফতার করে র‌্যাব। এসময় তার বাসা থেকে একটি অবৈধ অস্ত্র, লাইসেন্সের শর্ত ভঙ্গ করা আরও দুটি অস্ত্র, কয়েক রাউন্ড গুলি ও দুই প্যাকেটে চারশ’ পিস ইয়াবা জব্দ করে র‌্যাব। এছাড়া, তার বাসার ওয়াল শোকেস থেকে ১০০০, ৫০০ ও ৫০ টাকার নোটের মোট ১০ লাখ ৩৪ হাজার টাকা জব্দ করা হয়। একইসঙ্গে চার থেকে পাঁচ লাখ টাকা সমমূল্যের ইউএস ডলারও জব্দ করা হয়।

/টিএইচ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী