‘ময়নাতদন্তে রুম্পাকে ধর্ষণের আলামত মেলেনি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৯, ১৪:২৯আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ১৫:৫৭

রুবাইয়াত শারমিন রুম্পা স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী রুবাইয়াত শারমিন রুম্পার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) ময়নাতদন্তকারী চিকিৎসক ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ বলেন, ‘রুম্পার ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদন প্রস্তুত হয়েছে। তাকে ধর্ষণের কোনও আলামত পাওয়া যায়নি।’
তিনি বলেন, ‘অন্য যেসব পরীক্ষা দেওয়া হয়েছিল, সেগুলোর রিপোর্ট পাওয়া যায়নি। রিপোর্ট আসার পর পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়া হবে।’
ঢামেকের সহযোগী এ অধ্যাপক বলেন, প্রাথমিক রিপোর্ট প্রস্তুত হয়েছে। সংশ্লিষ্ট থানার পুলিশ আসলে রিপোর্ট তাদের দিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, রুম্পা পরিবারের সঙ্গে থাকতেন মালিবাগের শান্তিবাগে। বুধবার (৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি গলি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ধর্ষণের শিকার হয়েছেন কিনা তা জানতে ভিসেরাসহ অন্যান্য নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে শুক্রবার (৬ ডিসেম্বর) মরদেহ গ্রামের বাড়ি ময়মনসিংহ সদরের বিজয়নগরে দাফন করা হয়েছে।

আরও পড়ুন: দুই ভবনের মাঝখানে পাওয়া লাশ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

                তিন দিনেও রুম্পার মৃত্যু-রহস্যের কিনারা হয়নি

 

 
/এআইবি/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্তবাণিজ্য চুক্তি সইয়ের মাধ্যমে অনন্য উচ্চতায় পৌঁছার অঙ্গীকার’
‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্তবাণিজ্য চুক্তি সইয়ের মাধ্যমে অনন্য উচ্চতায় পৌঁছার অঙ্গীকার’
পিকে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছরের কারাদণ্ড
পিকে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছরের কারাদণ্ড
নাশকতার আশঙ্কায় ছয় জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
নাশকতার আশঙ্কায় ছয় জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
হজ শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ৪৪০ হাজি
হজ শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ৪৪০ হাজি
সর্বাধিক পঠিত
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি