আ. লীগকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৫ কর্মী রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২০, ২১:১৬আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ২১:১৮

আ. লীগকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৫ কর্মী রিমান্ডে রাজধানী গোপীবাগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণার সময় বিএনপি-আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে হামলার ঘটনায় করা মামলায় বিএনপির পাঁচ কর্মীর এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৭ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান   এই আদেশ দেন।

আসামিরা হলেন—জামিল আহম্মেদ তুহিন, বিল্লাল হোসেন, সোহেল, ফারুক ও আকরাম হোসেন মুন্না।

এরআগে, সোমবার ওয়ারি থানার মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক জুলফিকার আলী আসামিদের আদালতে হাজির করেন এবং মামলার সুষ্ঠু তদন্তে প্রয়োজনে সাত দিনের রিমান্ড আবেদন করেন।   

আসামিদের রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করে আইনজীবী খোরশেদ আলম মিয়া, মোহাম্মদ জিয়াউদ্দিন জিয়া, সাইফুল ইসলাম মিয়াজী। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে আসামিদের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে গোপীবাগের সেন্ট্রাল উইমেন্স কলেজের সামনে আওয়ামী লীগ ও বিএনপি কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন। ওই ঘটনায় রাতে ওয়ারী থানায় বিএনপির ৫০ জন কর্মী-সমর্থকদের নাম উল্লেখ করে ১০০/১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে ৩৯ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাকসুদ আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

/টিএইচ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি