‘কুর্মিটোলা হাসপাতালে থাকা সাত জনের দেহে করোনা ভাইরাস পাওয়া যায়নি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২০, ১৩:১৬আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩২

‘কুর্মিটোলা হাসপাতালে থাকা সাত জনের দেহে করোনা ভাইরাস পাওয়া যায়নি’ চীনের উহান থেকে আসা ৩১২ জনের মধ্যে যে সাত জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাদের দেহে করোনা ভাইরাস পাওয়া যায়নি। সোমবার (৩ ফেব্রুয়ারি) জাতীয় রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান সংস্থাটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘রবিবার রাতে আমরা তাদের সবার রিপোর্ট হাতে পেয়েছি। তাদের দেহে করোনা ভাইরাস পাওয়া যায়নি। রিপোর্ট নেগেটিভ এসেছে।’
ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা আরও বলেন, ‘কুর্মিটোলার জেনারেল হাসপাতাল থেকে সাত জনকে আমরা হজ ক্যাম্পে ফিরিয়ে এনেছি। তবে হজ ক্যাম্পে থাকা একজনের শরীরে জ্বর থাকায় তাকে আবার কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘সিএমএইচে যে নারী ছিলেন, তার সঙ্গে এক বছরের সন্তান থাকায় তাকে সেখানেই কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এই নারীর শরীরেও করোনার কোনও আলামত পাওয়া যায়নি।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর।

/জেএ/এআর/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম