করোনা পরিস্থিতিতে নারী-শিশুর প্রতি সহিংসতায় উদ্বিগ্ন মহিলা পরিষদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২০, ২২:৫২আপডেট : ২২ এপ্রিল ২০২০, ২২:৫৫

বাংলাদেশ মহিলা পরিষদ করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যেও নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। বুধবার (২২ এপ্রিল) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি ডা. ফাওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু এসব ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

বিবৃতিতে বলা হয়, কোভিড-১৯ এর ভয়াবহতায় বাংলাদেশও আক্রান্ত। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতায় বাংলাদেশ মহিলা পরিষদ উদ্বিগ্ন। কারণ করোনার এই ভয়াবহতার মধ্যেও গত ১৭ এপ্রিল লক্ষ্মীপুর রামগতি উপজেলায় ১৬ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে।

বিবৃতিতে বলা হয়, করোনার ভয়াবহতার মধ্যেও দেশের বিভিন্ন স্থানে কিশোরী-তরুণী, নারী ও কন্যা শিশু নির্যাতনের ঘটনা খুবই দুঃখজনক। এসব ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণেরও দাবি জানায় সংগঠনটি।

/এইচএন/টিটি/
সম্পর্কিত
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
কমলাপুরে হাওড় এক্সপ্রেসে আগুন, পুলিশের ধারণা ‘নাশকতা’
বৈঠকের সিদ্ধান্ত মানা হচ্ছে না, বেশি দামেই বিক্রি হচ্ছে রুটি
সর্বশেষ খবর
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার