বাইরে থেকে শ্রমিকরা আসবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২০, ১৭:২৫ আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ১৮:২২

 গার্মেন্টস কারখানাগুলোকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘ঢাকা ও আশপাশের গার্মেন্টস অধ্যুষিত এলাকার স্থানীয় শ্রমিকদের দিয়েই কারখানা চালানো হবে। তাই বাইরে থেকে শ্রমিকরা আসবেন না, অহেতুক তাদের আসার প্রয়োজনও নেই।’ মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে বিজিএমইএ ও বিকেএমইএ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ঢাকা ও আশপাশের এলাকার স্থানীয় শ্রমিকদের বাইরে অন্য এলাকার শ্রমিকরা যাতে না আসেন, সেজন্য তাদের বকেয়া বেতনভাতা সব পরিশোধের জন্য বলা হচ্ছে। এরই মধ্যে ৯৭ ভাগ কারখানার মার্চের বেতন দেওয়া হয়েছে। বাকিদেরও নির্ধারিত সময়ে বেতন দিয়ে দিতে বলা হয়েছে।

আসাদুজ্জামান খান আরও বলেন, বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা আমাদের জানিয়েছেন, তারা কোনও শ্রমিককে আসতে বলেননি। ভবিষ্যতেও তারা এটা করবেন না, যখন পর্যন্ত পরিস্থিতির উন্নতি না হয়। তারা শ্রমিকদের বেতনের বিষয়টিও স্পষ্ট করে নিশ্চিত করে গেছেন। কাজেই অহেতুক শ্রমিকদের ঢাকায় আসার কোনও প্রয়োজন নেই।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে বৈঠকে শ্রমিকদের বেতনভাতা পরিশোধ এবং শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বিজিএমইএ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সভাপতি রুবানা হক। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

/জেইউ/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি