করোনা মোকাবিলায় সাড়ে ১১ কোটি টাকা দেবে কোকা-কোলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২০, ২১:১৮ আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ২১:৫১

কোকা-কোলা করোনাভাইরাস মোকাবিলার জন্য ১১ কোটি ৫০ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কোকা-কোলা, বাংলাদেশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরিস্থিতিতে এই অর্থ দিয়ে সারা দেশে প্রায় ৫০ লাখেরও বেশি মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হবে। শুধু তা-ই না, স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই ও স্বাস্থ্য কিট সরবরাহের মাধ্যমে বহুজাতিক এই কোম্পানি দেশের স্বাস্থ্য অবকাঠামো মজবুত করার চেষ্টা করছে। সেবা সংস্থা কেয়ার-এর সঙ্গে যুক্ত হয়ে কোকা-কোলা এটি বাস্তবায়ন করছে। এছাড়া, ডাক্তার, নার্স, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যাতে তাদের কাজ ঠিকমতো করতে পারে, সেই লক্ষ্যে তাদের পানির প্রয়োজন মেটানোর প্রয়াস নিয়েছে কোকা-কোলা কোম্পানি।

এ বিষয়ে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট সন্দীপ বাজোরিয়া বলেন, ‘আমরা একটি সংকটকালীন অবস্থার মধ্যে রয়েছি। এ সময়ে যারা আমাদের সুরক্ষা দিতে কাজ করছেন, তাদের ধন্যবাদ জানাই। আমরা এই যুদ্ধে সবাই একসঙ্গে আছি। আশাবাদী, এই সমস্যা থেকে বের হয়ে আমরা আরও শক্তিশালী একটি জাতি হবো।’

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশি ট্রেনের নিরাপত্তা নিয়ে যা বললেন স্কটিশ ট্রাভেল ব্লগার
বাংলাদেশি ট্রেনের নিরাপত্তা নিয়ে যা বললেন স্কটিশ ট্রাভেল ব্লগার
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি
ত্রাণমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
ত্রাণমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
মেসির বিদায়ে পূর্ণিমা-পরীমণির আবেগঘন বার্তা
মেসির বিদায়ে পূর্ণিমা-পরীমণির আবেগঘন বার্তা
সর্বাধিক পঠিত
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি