করোনায় আক্রান্ত ৭৪১ পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২০, ১৩:৩৩আপডেট : ০২ মে ২০২০, ১৪:০৯

পুলিশ গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৩২ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে শনিবার (২ মে) পর্যন্ত ৭৪১ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এর মধ্যে এ পর্যন্ত পাঁচ পুলিশ সদস্য মারা গেছেন। পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, করোনাভাইরাসে আক্রান্ত ৭৪১ পুলিশ সদস্যের মধ্যে ঢাকা মহানগর পুলিশের সদস্য রয়েছেন ৩৫৬ জন। আক্রান্তদের মধ্যে শনিবার সকাল পর্যন্ত মারা গেছেন পাঁচ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ জন। আইসোলেশনে আছেন ১৭৪ জন। কোয়ারেন্টিনে আছেন এক হাজার ২৫০ জন।

সর্বশেষ শনিবার (২ মে) সুলতানুল আরেফিন (৪৪) নামে পুলিশের একজন সাব-ইন্সপেক্টর মারা যান। তিনি ঢাকা মহানগর পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি জামালপুরে।

/জেইউ/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বনের গল্প, মানুষের স্মৃতি ‘সুন্দরবন সংগ্রহশালা’
বনের গল্প, মানুষের স্মৃতি ‘সুন্দরবন সংগ্রহশালা’
ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে আগুন, নামতে গিয়ে আহত অনেকে
ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে আগুন, নামতে গিয়ে আহত অনেকে
মাইকের শব্দ বন্ধ করে শুকনের সংখ্যা বাড়ালো গ্রামটি
মাইকের শব্দ বন্ধ করে শুকনের সংখ্যা বাড়ালো গ্রামটি
ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে প্রথমবার ঢামেক হাসপাতাল পরিদর্শনে মির্জা আব্বাস
ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে প্রথমবার ঢামেক হাসপাতাল পরিদর্শনে মির্জা আব্বাস
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর