জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক মাকসুরা নুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২০, ১৯:৩৫আপডেট : ০৫ মে ২০২০, ১৯:৪০

মাকসুরা নুর

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক পদে নিয়োগ পেয়েছেন অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মাকসুরা নুর। অপরদিকে চুক্তিতে আরও এক বছরের জন্য মেক্সিকোর রাষ্ট্রদূত থাকছেন সুপ্রদীপ চাকমা। মঙ্গলবার (৫ মে) এ নিয়োগ সংক্রান্ত দুটি পৃথক আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জানা গেছে, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব চালিয়ে আসা কাজল ইসলাম বুধবার (৬ মে) থেকে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন মাকসুরা নুর।
অপরদিকে চুক্তিতে আরও এক বছর মেক্সিকোর রাষ্ট্রদূত থাকছেন সুপ্রদীপ চাকমা। অবসরে যাওয়ার পর বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা সুপ্রদীপকে এই নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। সুপ্রদীপ চাকমা মেক্সিকোর রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ৩ মে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান তিনি।
আদেশে বলা হয়েছে, সুপ্রদীপ চাকমাকে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে ৪ মে বা যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য মেক্সিকোর রাষ্ট্রদূত পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হলো।
এদিকে চুক্তিতে আবারও বিমসটেক-এর মহাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মো. সহিদুল ইসলাম। চুক্তিতে এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আরেকটি আদেশ জারি করা হয়েছে।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক কে? 
মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক কে? 
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা করতে হবে: প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা করতে হবে: প্রধানমন্ত্রী
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন
মাঝ আকাশে যাত্রীর তাণ্ডবে জরুরি অবতরণ, তার আগে সিটেই ‘বন্দি’
মাঝ আকাশে যাত্রীর তাণ্ডবে জরুরি অবতরণ, তার আগে সিটেই ‘বন্দি’
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান