ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কার্টুনিস্ট কবির কিশোরসহ দু'জন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২০, ১৩:৪২ আপডেট : ০৬ মে ২০২০, ১৩:৫৭

ডিজিটাল নিরাপত্তা আইন করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে কার্টুনিস্ট কবির কিশোর ও মুশতাক আহমেদ নামে দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে র‌্যাব বাদী হয়ে করা একটি মামলায় এই দু’জনকে গ্রেফতার দেখানো হয়েছে। 

মঙ্গলবার (৫ মে) রাতে মামলা দায়ের ও আসামিদের গ্রেফতার করে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির রমনা জোনের উপকমিশনার সাজ্জাদুর রহমান।

বুধবার (৬ মে) তিনি বলেন, ‘বাংলাদেশে করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ আনা হয়েছে এই দু’জনের বিরুদ্ধে। ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।’
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার রাতেই আমাদের থানায় র‌্যাব বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেছে। এই মামলায় আসামি কবির কিশোর ও মুশতাক আহমেদকে র‌্যাব গ্রেফতার করে আমাদের কাছে হস্তান্তর করেছে।’

র‌্যাব-৩ এর অপারেশনস অফিসার এএসপি জাফর জানান, গুজব ছড়ানোর অভিযোগে কবির কিশোরকে রমনা এলাকা থেকে ও মুশতাক আহমেদকে লালমাটিয়া থেকে গ্রেফতার করা হয়। এছাড়া এই মামলায় আরও ১০-১২ জন আসামি রয়েছে। যাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/আরজে/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৫২ বন্দিসহ কারাগার ভেঙে পালিয়ে যান লাল্টু, কাঁঠালের ভেতরে অস্ত্র দিয়েছিল কে?
১৫২ বন্দিসহ কারাগার ভেঙে পালিয়ে যান লাল্টু, কাঁঠালের ভেতরে অস্ত্র দিয়েছিল কে?
ছাত্রদল ও ছাত্রশিবিরের উত্তেজনার পর গোটা কলেজে রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ
ছাত্রদল ও ছাত্রশিবিরের উত্তেজনার পর গোটা কলেজে রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ
মেসির বিদায়ী ম্যাচের পর যা বললেন রোনালদো 
মেসির বিদায়ী ম্যাচের পর যা বললেন রোনালদো 
অপারেশনের পর পেটে গজ রেখে সেলাই, ৬ মাস পর মারা গেলেন সেই নার্স
অপারেশনের পর পেটে গজ রেখে সেলাই, ৬ মাস পর মারা গেলেন সেই নার্স
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি