সন্ধ্যায় হঠাৎ ধূলিঝড়, বৃষ্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২০, ২১:৪৮আপডেট : ০৭ মে ২০২০, ২২:১১

বৃষ্টি (ফাইল ছবি) সকাল থেকে রাজধানীর আকাশ ছিল ঝকঝকে পরিষ্কার। বিকালে আকাশ মেঘলা হলেও শেষ পর্যন্ত বৃষ্টি হয়নি। তবে ইফতারের পর রাত ৮টার দিকে হঠাৎ তীব্র ধূলিঝড় শুরু হয়। মিনিট পাঁচেক এই ঝড়ের পর নামে বৃষ্টি। তবে বৃষ্টি খুব বেশি না হলেও সঙ্গে ছিল ঝড়ো বাতাস। মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাতেও দেখা গেছে।

এ অবস্থায় রাতে রাজশাহী ও রংপুর বিভাগ ছাড়া অন্য বিভাগগুলোতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ আব্দুর রশিদ বলেন, এ মৌসুমে ঝড়বৃষ্টি হবেই। বাংলাদেশের আকাশে লঘুচাপ থাকায় এই ঝড়-বৃষ্টি হচ্ছে। রাতে দেশের বেশিরভাগ অঞ্চলেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং কুমিল্লা অঞ্চলসহ ঢাকা ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ এবং বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে ৩৯ মিলিমিটার। এছাড়া ঢাকা বিভাগের মধ্যে গোপালগঞ্জে ২৩, ময়মনসিংহ বিভাগের মধ্যে নেত্রকোনায় ২০, চট্টগ্রাম বিভাগের মধ্যে চাঁদপুর ও ফেনীতে ১৯, খুলনায় ২৪ এবং বরিশালে ১১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

/এসএনএস/টিটি/এমএমজে/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে গুলিতে একজন নিহত, আহত ১
একদিকে ডেঙ্গুর রেকর্ড, অন্যদিকে একাধিক ভাইরাস: জ্বরে কাবু নগরবাসী
মেস থেকে র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে ‘তুলে নেওয়ার’ চেষ্টা
সর্বশেষ খবর
আন্ডারওয়ার্ল্ডের হুমকিতে শাহরুখ বলেছিলেন, ‘আমি পাঠান, চাইলে গুলি করতে পারো’
আন্ডারওয়ার্ল্ডের হুমকিতে শাহরুখ বলেছিলেন, ‘আমি পাঠান, চাইলে গুলি করতে পারো’
ব্ল্যাকহেড কেন হয়, কীভাবে দূর করবেন
ব্ল্যাকহেড কেন হয়, কীভাবে দূর করবেন
যে বাড়ি থেকে উঠেছিল ‘রাষ্ট্র ভাষা বাংলার’ দাবি, সেটিই আজ ধ্বংসের পথে
যে বাড়ি থেকে উঠেছিল ‘রাষ্ট্র ভাষা বাংলার’ দাবি, সেটিই আজ ধ্বংসের পথে
ক্রিকেটের ‘ডাক’ থেকে ‘কিং পেয়ার’: এসব শব্দের মানে কী?
ক্রিকেটের ‘ডাক’ থেকে ‘কিং পেয়ার’: এসব শব্দের মানে কী?
সর্বাধিক পঠিত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন