স্বাস্থ্যবিধি না মানলে প্রতিষ্ঠান বন্ধের হুঁশিয়ারি দোকান মালিক সমিতির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২০, ১৮:০১আপডেট : ১১ মে ২০২০, ১৮:০৮

দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন (ছবি: ইন্টারনেট থেকে নেওয়া) কোনও দোকান বা প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি না মানলে তাৎক্ষণিকভাবে সেই দোকান কিংবা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে সংশ্লিষ্ট মার্কেট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। সোমবার (১১ মে) এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান তিনি।

হেলাল উদ্দিন বলেন, 'কোনও দোকান বা প্রতিষ্ঠান যদি সামাজিক দূরত্ব বজায় রাখতে না পারে,  কেউ যদি স্বাস্থ্যবিধি মেনে চলতে না পারে; সে ক্ষেত্রে বিভিন্ন সমিতি ও মার্কেট কর্তৃপক্ষকে অনুরোধ করবো—তাৎক্ষণিক ওই দোকান কিংবা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার। যদি তাও সম্ভব না হয়; তাহলে পুলিশের সহায়তা নিতে হবে।'

তিনি বলেন, ‘সরকারি নির্দেশনা মেনেই সীমিত আকারে দোকানপাট ও শপিং মল খোলার ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে লক্ষ করা গেছে, যেসব ক্রেতা শপিং করতে আসছেন তারা মাস্ক পরে স্বাস্থ্যবিধি অনুসরণ করেই কেনাকাটা করছেন। মার্কেটগুলোতে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। পাশাপাশি আমরা সামাজিক দূরুত্ব বজায় রাখার চেষ্টা করছি।'

দোকান মালিক সমিতির সভাপতি আরও বলেন, 'আমরা এই মুহূর্তে সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে আছি; তাই কোনও মতেই বেখেয়াল হলে চলবে না।'

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৩৪ জন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ হাজার ৬৯১ জনে।

/জিএম/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠনে নীতিগত অনুমোদন
স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠনে নীতিগত অনুমোদন
জ্বালানি তেলের দাম বৃদ্ধি কি দ্রব্যমূল্যে প্রভাব ফেলবে? কী বলছেন অর্থনীতিবিদরা
জ্বালানি তেলের দাম বৃদ্ধি কি দ্রব্যমূল্যে প্রভাব ফেলবে? কী বলছেন অর্থনীতিবিদরা
ইরানি এয়ারলাইনসে মার্কিন ‘অবৈধ’ নিষেধাজ্ঞার বিরোধিতা চীনের
ইরানি এয়ারলাইনসে মার্কিন ‘অবৈধ’ নিষেধাজ্ঞার বিরোধিতা চীনের
দিনে নীল জল, রাত হলেই রহস্যময় আলোয় জ্বলে ওঠে সমুদ্র
দিনে নীল জল, রাত হলেই রহস্যময় আলোয় জ্বলে ওঠে সমুদ্র
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা