জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের আরও ৫ জন করোনায় আক্রান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২০, ০০:৫১ আপডেট : ২১ মে ২০২০, ০০:৫৩

করোনা ভাইরাস জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের প্রধান কার্যালয় ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের আরও ৫ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানের ১৭ জন কর্মকর্তার মধ্যে ৯ জনই করোনায় আক্রান্ত হলেন। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির উপ-পরিচালক মাসুম আরেফিন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বুধবার (২০ মে) নতুন করে ৪ জন কর্মকর্তা ও ১ জন গাড়ি চালকসহ মোট ৫ জন  করোনাভাইরাসে  আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত  অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহাসহ মোট নয় জন কর্মকর্তা ও দুইজন গাড়ি চালক আক্রান্ত হয়েছেন।
নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন প্রধান কার্যালয়ের উপ-পরিচালক আফরোজা রহমান, সহকারী পরিচালক তাহমিনা বেগম ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রোজিনা সুলতানা ও মাহমুদা আক্তার এবং অধিদফতরের গাড়িচালক সোহেল আহমেদ।
এছাড়া  উপ-পরিচালক (উপ সচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ারের স্ত্রী, পুত্র, কন্যা করোনায় আক্রান্ত হয়েছে বলেও জানায় প্রতিষ্ঠানটি।
প্রসঙ্গত, মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে সাধারণ ছুটি চলছে। এ সময়ে বেশিরভাগ প্রতিষ্ঠান বন্ধ থাকলেও স্বাস্থ্যঝুঁকি নিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে প্রতিদিন মাঠে অভিযান পরিচালনা করছেন ভোক্তা অধিদফতরের কর্মকর্তারা।

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন মেসি
ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন মেসি
কাটা আপেল কালচে হওয়া ঠেকাতে ঘরোয়া কৌশল
কাটা আপেল কালচে হওয়া ঠেকাতে ঘরোয়া কৌশল
বেবিচকের দুই প্রকৌশলীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি
বেবিচকের দুই প্রকৌশলীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি
একাধিক অনলাইন জুয়া সাইটের পরিচালক ও এজেন্ট গ্রেফতার
একাধিক অনলাইন জুয়া সাইটের পরিচালক ও এজেন্ট গ্রেফতার
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও