ইউনাইটেড হাসপাতালে আগুনের ঘটনায় অপমৃত্যুর মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২০, ১৯:৩৯ আপডেট : ২৮ মে ২০২০, ১৯:৫০

ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুন (ছবি: সংগৃহীত)

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে পাঁচ রোগী নিহতের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৭ মে) রাতেই হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে গুলশান থানায় মামলাটি গ্রহণ করা হয়।

বৃহস্পতিবার (২৮ মে) মামলার বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। তিনি বলেন, 'আগুনে পাঁচ জন নিহতের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ এটি দায়ের করেছেন।'

তিনি আরও জানান, এই ঘটনায় যে কেউ অভিযোগ দিতে পারেন, সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

অগ্নিকাণ্ডে পাঁচ রোগী নিহতের ঘটনায় পুলিশ তদন্ত করছে জানিয়ে বুধবার (২৭ মে) রাতে ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী বলেন, 'এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। আমরা ফায়ার সার্ভিস ও বিশেষজ্ঞদের মতামত নেব। কর্তৃপক্ষের গাফিলতি ছিল কিনা, অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছিল কিনা, প্রভৃতি বিষয় খতিয়ে দেখা হবে। পরে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনাস্থল থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক টিম আলামত সংগ্রহ করছে। তদন্তে কাজ করছে গুলশান থানা পুলিশ। আগুনের কারণ অনুসন্ধানে ‌তদন্ত কমিটি গঠন করা হয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে।

আরও খবর: ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুন, ৫ রোগীর মৃত্যু 

/আরজে/এএইচ/
সম্পর্কিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়: শোরুমে হামলার প্রতিবাদ ইউপিএলের
রাজধানীতে পুলিশের অভিযানে ২ জন গুলিবিদ্ধ, গ্রেফতার ১০
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯২, মামলা ২৯
সর্বশেষ খবর
হরমুজ খোলার প্রস্তাবে আজই যুক্তরাষ্ট্রের জবাব আশা ইরানের
হরমুজ খোলার প্রস্তাবে আজই যুক্তরাষ্ট্রের জবাব আশা ইরানের
মেয়েকে যৌনতা নিয়ে লজ্জা নয়, খোলামেলা শিক্ষা দিতে চান রাধিকা
মেয়েকে যৌনতা নিয়ে লজ্জা নয়, খোলামেলা শিক্ষা দিতে চান রাধিকা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ফিফার সদস্যদের আরও বড় অঙ্কের অর্থের প্রতিশ্রুতি ইনফান্তিনোর
ফিফার সদস্যদের আরও বড় অঙ্কের অর্থের প্রতিশ্রুতি ইনফান্তিনোর
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে