সিপিবি সভাপতির করোনা নেগেটিভ, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২০, ২২:৩৫ আপডেট : ২৯ মে ২০২০, ০০:২৬

মুজাহিদুল ইসলাম সেলিম বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। করোনার উপসর্গ দেখা দেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশে দ্রুত তার করোনা পরীক্ষার ব‌্যবস্থা করায় তাকে ধন‌্যবাদ জানিয়েছেন এই বাম নেতা। বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।

বিপ্লব বড়ুয়া বলেন, বুধবার কমিউনিস্ট পার্টির নেতা রুহিন হোসেন প্রিন্সের মাধ্যমে জানতে পারি মুজাহিদুল ইসলাম সেলিম অসুস্থ এবং তার করোনার উপসর্গ আছে। বিষয়টি তিনি প্রধানমন্ত্রীকে জানান। প্রধানমন্ত্রী মুজাহিদুল ইসলাম সেলিমের করোনা টেস্ট করানোর ব‌্যবস্থা করতে নির্দেশ দেন।

তিনি আরও জানান, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক আমি মুজাহিদুল ইসলাম সেলিমকে ফোন করি এবং তার এলিফ্যান্ট রোডের বাসায় গিয়ে নমুনা সংগ্রহের ব্যবস্থা করি। বৃহস্পতিবার তার পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।’

দ্রুত করোনা পরীক্ষার ব‌্যবস্থা করায়‌ মুজাহিদুল ইসলাম সেলিম প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাকে আন্তরিক ধন্যবাদ জানান বলে জানিয়েছেন বিপ্লব বড়ুয়া।

/এমএইচবি/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বাতাসের মানে আজ ফের অবনতি, বৈশ্বিক তালিকায় সপ্তম স্থানে
ঢাকার বাতাসের মানে আজ ফের অবনতি, বৈশ্বিক তালিকায় সপ্তম স্থানে
সকালের নাশতায় ঝটপট বানান মুখরোচক ওটস-সুজির চিলা
সকালের নাশতায় ঝটপট বানান মুখরোচক ওটস-সুজির চিলা
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
স্কুলে মোবাইল নিষিদ্ধের দাবি উঠছে বিশ্বজুড়ে, বাংলাদেশে কী করবে?
স্কুলে মোবাইল নিষিদ্ধের দাবি উঠছে বিশ্বজুড়ে, বাংলাদেশে কী করবে?
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম