ক্যাসিনোকাণ্ডে জড়িত এনামুল ও রুপনের জামিন নামঞ্জুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২০, ১৯:০৮ আপডেট : ১৫ জুন ২০২০, ১৯:৩৬

সিআইডির হেফাজতে এনামুল ও রুপন

ক্যাসিনোকাণ্ডে জড়িত রাজধানীর গেন্ডারিয়া এলাকার আওয়ামী লীগ নেতা এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়ার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৫ জুন) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ ভার্চুয়াল কোর্টে শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে দুদকের সংশ্লিষ্ট  শাখার কর্মকর্তা  আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়ার বিরুদ্ধে ৩৫ কোটি টাকার অবৈধ সম্পদের অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুটি মামলা দায়ের করে। গত বছরের ২৩ অক্টোবর দুদকের ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে বাদী হয়ে মামলা দুটি করেন দুদকের সহকারী পরিচালক মামুনুর রশিদ চৌধুরী ও মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী।

উল্লেখ্য, এ বছরের ১৩ জানুয়ারি ভোরে ক্যাসিনোকাণ্ডে জড়িত থাকায় এনু ও রুপনকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২২টি জমির দলিল, পাঁচটি গাড়ির কাগজপত্র এবং ৯১টি ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা থাকার প্রমাণ পাওয়া যায়। এছাড়া, তাদের কাছ থেকে নগদ ৪০ লাখ টাকা ও ১২টি মোবাইল জব্দ করা হয়।

/টিএইচ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাইফ পাওয়ারটেকে ৬৬ জনের নিয়োগ, দ্রুত আবেদন করুন
সাইফ পাওয়ারটেকে ৬৬ জনের নিয়োগ, দ্রুত আবেদন করুন
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
সংবিধান সংশোধনে শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব ও ক্ষুদ্র জাতিসত্তার স্বীকৃতির দাবি
সংবিধান সংশোধনে শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব ও ক্ষুদ্র জাতিসত্তার স্বীকৃতির দাবি
নাইট ক্লাব কাণ্ডে ক্রীড়া ভাতা হারাতে পারেন সাদ-সোহেল!
নাইট ক্লাব কাণ্ডে ক্রীড়া ভাতা হারাতে পারেন সাদ-সোহেল!
সর্বাধিক পঠিত
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
পাকিস্তানের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘উদ্বেগের’: ভারতীয় বিমানবাহিনী প্রধান
পাকিস্তানের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘উদ্বেগের’: ভারতীয় বিমানবাহিনী প্রধান