খুলনায় চিকিৎসক হত্যার ঘটনায় নিন্দা মানবাধিকার কমিশনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২০, ২২:৩১আপডেট : ১৮ জুন ২০২০, ২২:৩৪

জাতীয় মানবাধিকার কমিশন খুলনায় রোগীর স্বজনদের হামলায় ডা. রাকিব হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। কর্মক্ষেত্রে রোগীর স্বজন এবং প্রভাবশালী মহলের অনুগতদের আক্রমণে ডাক্তার হত্যার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বৃহস্পতিবার (১৮ জুন) কমিশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মক্ষেত্রে ডাক্তার ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা আবশ্যক। এক্ষেত্রে রাষ্ট্রের পাশাপাশি সংশ্লিষ্ট হাসপাতাল ও কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে মনে করে জাতীয় মানবাধিকার কমিশন। এছাড়া, হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানায় কমিশন।

উল্লেখ্য, খুলনা বিএমএ’র আজীবন সদস্য ও স্থানীয় রাইসা ক্লিনিকের পরিচালক ডা. আব্দুর রকিব খান (৫৯) গত ১৫ জুন তার হাসপাতালে কর্তব্যরত ছিলেন। তার কাছে চিকিৎসা নেওয়া রোগীর স্বজনরা এদিন রাতে কৌশলে তাকে বাইরে ডেকে এনে মারধর করে। পরে ক্লিনিকের স্টাফরা তাকে প্রথমে গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১৬ জুন দুপুরে তাকে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার দিকে তিনি মারা যান। 

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালাল বিমানবন্দর এলাকায় শব্দদূষণ করলে কঠোর ব্যবস্থা’ 
‘শাহজালাল বিমানবন্দর এলাকায় শব্দদূষণ করলে কঠোর ব্যবস্থা’ 
শি’র উত্তর কোরিয়া সফর নিয়ে যে ব্যাখ্যা দিলো চীন
শি’র উত্তর কোরিয়া সফর নিয়ে যে ব্যাখ্যা দিলো চীন
বিএনপির সমর্থনে মেয়র হওয়া মনজুর ছাত্রলীগের মিছিলের মামলার আসামি
বিএনপির সমর্থনে মেয়র হওয়া মনজুর ছাত্রলীগের মিছিলের মামলার আসামি
খুলনায় বিশেষ অভিযানে ‘গ্রেনেড বাবু’র দুই সহযোগীসহ গ্রেফতার ৫৯
খুলনায় বিশেষ অভিযানে ‘গ্রেনেড বাবু’র দুই সহযোগীসহ গ্রেফতার ৫৯
সর্বাধিক পঠিত
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
৩৮ বছর পর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর পর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮