কামাল লোহানীর মৃত্যুতে স্পিকার ও সংসদ উপনেতার শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২০, ১২:৩৬আপডেট : ২০ জুন ২০২০, ১২:৩৬

কামাল লোহানী মৃত্যুতে স্পিকার ও সংসদ উপনেতার শোক একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা প্রবীণ সাংবাদিক কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও  সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

শনিবার (২০ জুন) পৃথক শোকবার্তায় তার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

শোকবার্তায় সংসদ উপনতা বলেন, ‘কামাল লোহানীর মৃত্যুতে আমাদের সাংস্কৃতিক অঙ্গণে বিরাট শূন্যতা সৃষ্টি হলো।’

এছাড়া, কামাল লোহানীর মৃত্যুতে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এমপি এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী শোক ও দুঃখ প্রকাশ করেছেন।  

রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কামাল লোহানী মারা যান। করোনায় আক্রান্ত হয়ে তিনি গত কয়েকদিন ধরে হাসাপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

/ইএইচএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আসিয়ান কাপের দল থেকে বাদ পড়া কাজেম শাহ বললেন, ‘স্বপ্ন জাতীয় দলে খেলা’
আসিয়ান কাপের দল থেকে বাদ পড়া কাজেম শাহ বললেন, ‘স্বপ্ন জাতীয় দলে খেলা’
কুয়ালালামপুরে প্রথমবার? যে ১০ জায়গা না দেখলে ভ্রমণ অসম্পূর্ণ
কুয়ালালামপুরে প্রথমবার? যে ১০ জায়গা না দেখলে ভ্রমণ অসম্পূর্ণ
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
২৫ কোটি টাকার স্বর্ণ জব্দ: বিমানের কর্মী রিমান্ড শেষে কারাগারে
২৫ কোটি টাকার স্বর্ণ জব্দ: বিমানের কর্মী রিমান্ড শেষে কারাগারে
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন