থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরে যুবলীগ নেতা গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি
১৫ মে ২০২৫, ২২:৪০আপডেট : ১৫ মে ২০২৫, ২২:৪০

চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর যুবলীগ সভাপতি মো. মাহবুব আলমকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ড যাওয়ার সময় গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) সকালে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। বিকালে এসব তথ্য নিশ্চিত করেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম।

থানা পুলিশ জানায়, মাহবুব আলমের বিরুদ্ধে ২০২২ সালের ২৫ এপ্রিল কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে হামলার অভিযোগ রয়েছে। ওই দিন বিকেল সাড়ে ৫টার দিকে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এবং তার স্ত্রী, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী অনুষ্ঠানে যাওয়ার পথে বদরপুর এলাকায় হামলার শিকার হন।

আওয়ামী লীগের ৪০-৫০ জন যুবক তাদের গাড়ি ও অনুষ্ঠানের প্যান্ডেল ভাঙচুর করে এবং ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। হামলার সময় আসামিরা অস্ত্র, পিস্তল, রিভলভার ও শটগান নিয়ে আক্রমণ করে, যার ফলে ২৭ জন আহত হন। এই ঘটনায় গোবিন্দপুর গ্রামের জিনাত আলীর ছেলে মতিউর রহমান বাদী হয়ে কচুয়া থানায় মামলা দায়ের করেন।

মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, সাবেক এমপি ড. সেলিম মাহমুদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুব আলম এবং সাবেক মেয়র নাজমুল আলম স্বপনসহ মোট ৮৯ জনকে এজাহারনামীয় আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত ৫০০ জনকে বিবাদী করা হয়েছে। বাদী মামলায় আরও উল্লেখ করেন তিনি ‘স্বৈরাচার’ খ্যাত শেখ হাসিনা সরকারের পতনের পর ন্যায়বিচার পাওয়ার আশায় এই মামলা দায়ের করেছেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, ‘মাহবুব আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মামলার বিষয়ে বিমানবন্দরে ইমিগ্রেশনে দায়িত্বরত অফিসারদের চিঠি দেওয়া হয়েছিল। সেই চিঠির প্রেক্ষিতে আজ সকালে শাহজালাল বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিমানবন্দর থানায় ফোর্স পাঠানো হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/কেএইচটি/
সম্পর্কিত
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিনবয় গ্রেফতার, ‘যৌন হয়রানি’ করেছেন দুই পুলিশ
রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস নতুন মামলায় গ্রেফতার
জেনেভা ক্যাম্পের দুই শীর্ষ সন্ত্রাসীসহ আটক ১৫
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত