ডিএমপির ২৮ উপ-পুলিশ কমিশনারকে বদলি ও পদায়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২০, ১৫:৩৫আপডেট : ২০ জুন ২০২০, ১৫:৪৯

ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ সুপার পদমর্যাদার ২৮ জন উপ-পুলিশ কমিশনারকে বদলি ও পদায়ন করা হয়েছে। শনিবার (২০ জুন) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

অফিস আদেশে বলা হয়, ডিএমপির প্রোটেকশন বিভাগের উপ-পুলিশ কমিশনার আ ফ ম মাহতাব উদ্দিনকে অতিরিক্ত দায়িত্বে সুপ্রিম কোর্ট ও স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগে, ট্রাফিক দক্ষিণের উপ-কমিশনার জয়দেব চৌধুরীকে ট্রাফিক রমনায়, ট্রাফিক উত্তরের উপ-কমিশনার সাইফুল হককে ট্রাফিক উত্তরের পূর্ণ দায়িত্বে, ডিবি উত্তরের উপ-কমিশনার মশিউর রহমানকে ডিবি গুলশান বিভাগে, ট্রাফিক পশ্চিমের উপ-কমিশনার জসীম উদ্দিন মোল্লাকে ট্রাফিক মিরপুরে, ডিএমপির উপ-কমিশনার এইচ এম আজিমুল হককে গোয়েন্দা রমনা বিভাগে, উপ-পুলিশ কমিশনার শাহ ইফতেখার আহমদেকে ওয়ারী বিভাগে, উপ-পুলিশ কমিশনার গোলাম মোস্তফা রাসেলকে গোয়েন্দা তেজগাঁও বিভাগে, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তারেক বিন রশিদকে কাউন্টার টেরোরিজম ইউনিটের এডমিন অ্যান্ড লজিস্টিক বিভাগে দেওয়া হয়েছে। ডিএমপির ২৮ উপ-পুলিশ কমিশনারকে বদলি ও পদায়ন

উপ-পুলিশ কমিশনার মানস কুমার পোদ্দারকে গোয়েন্দা মিরপুর বিভাগে, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলামকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে, উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল আহাদকে গোয়েন্দা ওয়ারী বিভাগে, উপ-পুলিশ কমিশনার রবিউল ইসলামকে ট্রাফিক গুলশান বিভাগে, উপ-পুলিশ কমিশনার মাহফুজুল ইসলামকে কাউন্টার টেরোরিজম ইউনিটের ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে, উপ-পুলিশ কমিশনার রাজীব আল মাসুদকে গোয়েন্দা লালবাগ বিভাগে, উপ-পুলিশ কমিশনার ওয়াহিদুল ইসলামকে ট্রাফিক মতিঝিল বিভাগে, উপ-পুলিশ কমিশনার আব্দুল মান্নানকে কাউন্টার টেরোরিজম ইউনিটের স্পেশ্যাল অ্যাকশন গ্রুপ বিভাগে, উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল ইসলামকে গোয়েন্দা উত্তর বিভাগে, উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ হাবীবুন নবী আনিছুর রশিদকে কাউন্টার টেরোরিজম ইউনিটের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে দেওয়া হয়েছে।

উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ শরীফুল ইসলামকে ডিএমপির আইসিটি বিভাগে, উপ-পুলিশ কমিশনার সাইদুল ইসলামকে ট্রাফিক ওয়ারী বিভাগে, উপ-পুলিশ কমিশনার মাছুম আহাম্মদ ভ্ঞুাকে ডিএমপি সদর দফতরের ক্রাইম বিভাগে, উপ-পুলিশ কমিশনার মোহা. মেহেদী হাসানকে ট্রাফিক লালবাগ বিভাগে, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলমকে সচিবালয় নিরাপত্তা বিভাগে, উপ-পুলিশ কমিশনার আ. ফ. ম. আল কিবরিয়াকে কাউন্টার টেরোজিম ইউনিটের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে, উপ-পুলিশ কমিশনার মিশুক চাকমাকে কাউন্টার টেরোরিজম বিভাগের ইন্টেলিজেন্স এনালাইসিস বিভাগে, উপ-পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামানকে গোয়েন্দা মতিঝিল বিভাগে বদলি ও পদায়ন করা হয়েছে। ডিএমপির ২৮ উপ-পুলিশ কমিশনারকে বদলি ও পদায়ন

ডিএমপি সূত্র জানায়, সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশেএসপি পদ-মর্যাদার ১৫টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের চারটি বিভাগ উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম বিভাগকে ভাগ করে এলাকা ভিত্তিক আটটি বিভাগে ভাগ করা হয়েছে। একইভাবে ট্রাফিকের চারটি বিভাগকে ভাগ করে এলাকাভিত্তিক আটটি বিভাগে ভাগ করা হয়েছে। এছাড়া কাউন্টার টেরোরিজম ইউনিটে নতুন তিনটি এসপি পদ-মর্যাদার পদ, সুপ্রিম ও স্পেশাল কোর্ট বিভাগ, সচিবালয় নিরাপত্তা বিভাগ, আইসিটি বিভাগ নামে নতুন বিভাগ করা হয়েছে। এছাড়া ডিএমপি সদর দফতরের স্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগকে ভাগ করে স্টেট ও ডেভেলপমেন্ট নামে দুটি বিভাগে ভাগ করা হয়েছে।

ডিএমপি সূত্র জানায়, বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তাদের মধ্যে বেশিরভাগই সুপার নিউমারারি হিসেবে পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেলেও দীর্ঘ দিন আগে থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদ-মর্যাদাতেই বহাল ছিলেন। গত বৃহস্পতিবার ২১৫ জন পুলিশ পদমর্যাদার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়। এর মধ্যে যাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশে বদলি বা পদায়ন হয়েছিল তাদের আবার অভ্যন্তরীণ বদলি বা পদায়ন করা হলো।

 

 

/এনএল/এফএস/
সম্পর্কিত
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
আদি ঢাকার ইতিহাস-ঐতিহ্য নিয়ে পর্দা উঠলো ‘ঢাকা নাট্যোৎসব’র
বংশালে হেলমেটের গোডাউনে আগুন
সর্বশেষ খবর
ইরান যুদ্ধে জড়াবে না দক্ষিণ কোরিয়া, ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প
ইরান যুদ্ধে জড়াবে না দক্ষিণ কোরিয়া, ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প
সরকারের ১৮০ দিন: উদ্যোগ অনেক, বাস্তবায়নে বড় পরীক্ষা
সরকারের ১৮০ দিন: উদ্যোগ অনেক, বাস্তবায়নে বড় পরীক্ষা
দীর্ঘ বিরতির পর কবে ফিরবেন রিয়াল মাদ্রিদের তিন তারকা?
দীর্ঘ বিরতির পর কবে ফিরবেন রিয়াল মাদ্রিদের তিন তারকা?
১৭ দিন দেরি করায় কর্মীকে বরখাস্ত করলো এআই বস
১৭ দিন দেরি করায় কর্মীকে বরখাস্ত করলো এআই বস
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
বগুড়ার না, তানজিদ বাংলাদেশের ছেলে: তামিমের মন্তব্যের পর প্রধানমন্ত্রী 
বগুড়ার না, তানজিদ বাংলাদেশের ছেলে: তামিমের মন্তব্যের পর প্রধানমন্ত্রী 
কাঁচা মরিচের কেজি ৬০ টাকা
কাঁচা মরিচের কেজি ৬০ টাকা
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব
রাষ্ট্রপতি নির্বাচন৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব