বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল করোনা আক্রান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২০, ১৩:৪৯আপডেট : ২৩ জুন ২০২০, ১৫:০৩

ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন (ছবি: ফেসবুক) চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সংগঠনের মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
ইহতেশামুল হক জানান, গতকাল রাতে বিএমএ) সভাপতি পরীক্ষার রিপোর্ট পেয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
বিএমএ মহাসচিব আরও জানান, তাদের সংগঠনের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত করোনায় এক হাজার ১০৮ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ৪৫ জন। নার্স আক্রান্ত হয়েছেন ৯৫৭ জন, মারা গেছেন ছয় জন। অন্যান্য স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন এক হাজার ৪৬৫ জন, মারা গেছেন তিন জন।

/জেএ/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্যতার সৌন্দর্যে অনন্য সুন্দরবন
বন্যতার সৌন্দর্যে অনন্য সুন্দরবন
আদালতকক্ষে আইনজীবীর সঙ্গে বিরিয়ানি খেলেন সেই সাহেদ
আদালতকক্ষে আইনজীবীর সঙ্গে বিরিয়ানি খেলেন সেই সাহেদ
ঢাকায় কোরিয়ার ভিসা আবেদন কেন্দ্র চালু
ঢাকায় কোরিয়ার ভিসা আবেদন কেন্দ্র চালু
এশিয়ান গেমসে পূর্ণশক্তির দল ঘোষণা বাংলাদেশের
এশিয়ান গেমসে পূর্ণশক্তির দল ঘোষণা বাংলাদেশের
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা