ডিএমপিতে ৭২ এডিসি বদলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২০, ২০:১৯আপডেট : ২৫ জুন ২০২০, ২০:৪৫

 

ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার ৭২ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

ডিএমপি সূত্র জানায়, সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশে এসপি পদমর্যাদার ১৫টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম— এই চার বিভাগকে বর্তমানে আটটি বিভাগে ভাগ করা হয়েছে। একইভাবে ট্রাফিকের চারটি বিভাগকে ভাগ করে এলাকাভিত্তিক আটটি বিভাগ করা হয়েছে। এছাড়া, কাউন্টার টেরোরিজম ইউনিটে এসপি পদমর্যাদার নতুন তিনটি পদ সৃষ্টি করা হয়েছে। কাউন্টার টেরোরিজমে সুপ্রিম ও স্পেশাল কোর্ট বিভাগ, সচিবালয় নিরাপত্তা বিভাগ ও আইসিটি বিভাগ নামে নতুন বিভাগও করা হয়েছে। এছাড়া ডিএমপি সদর দফতরের স্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগকে ভাগ করে ‘স্টেট’ ও ‘ডেভেলপমেন্ট’ নামে দুটি আলাদা বিভাগে ভাগ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২০ জুন নতুন সৃষ্টি হওয়া পদগুলোসহ অন্যান্য পদে ২৮ জন উপ-পুলিশ কমিশনারকে বদলি ও পদায়ন করা হয়। বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তাদের মধ্যে বেশিরভাগই ‘সুপার নিউমারারি’ হিসেবে পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেও তারা দীর্ঘদিন ধরে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার-এডিসি) পদমর্যাদাতেই বহাল ছিলেন। তাদের পদায়নের পর ফাঁকা হওয়া পদগুলোতে এবং অন্যান্য পদে ৭২ জন এডিসিকে বদলি করা হয়েছে।

লিংকে বদলিকৃত কর্মকর্তাদের তালিকা:

https://dmpnews.org/wp-content/uploads/2020/06/1111111111.jpeg 

https://dmpnews.org/wp-content/uploads/2020/06/222222222222.jpeg

https://dmpnews.org/wp-content/uploads/2020/06/3333333333.jpeg

https://dmpnews.org/wp-content/uploads/2020/06/4444444444.jpeg

 

/আরজে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি