সিএমএইচের করোনা ওয়ার্ডে ফ্রিজ ও এসি দিলো নৌবাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২০, ১৬:৩৬আপডেট : ০৫ জুলাই ২০২০, ১৬:৪১

সিএমএইচের করোনা ওয়ার্ডে ফ্রিজ ও এসি দিলো নৌবাহিনী সম্মিলিত সামরিক হাসপাতালের করোনা ওয়ার্ডের জন্য ফ্রিজ ও এসি দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। রবিবার (৫ জুলাই) নৌবাহিনীর পক্ষ নৌ সরবরাহ পরিদফতরের পরিচালক কমডোর এম মতিউর রহমান হাসপাতালের পরিচালকের কাছে ২০টি ফ্রিজ ও ২০টি এসি হস্তান্তর করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, করোনা পরিস্থিতি মোকাবেলায় সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসাসেবায় ডাক্তার ও নার্সসহ বিভিন্ন পর্যায়ের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। করোনা চিকিৎসার সুবিধার্থে নৌবাহিনীর নিজস্ব তহবিল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে এসব সামগ্রী দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। ইতোমধ্যে করোনা চিকিৎসায় নিয়োজিত রাজধানীর বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা
প্রদানকারী ডাক্তার, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর পক্ষ থেকে ব্যক্তিগত নিরাপত্তা পোশাক (পিপিই), মাস্ক, গ্লাভস, বিশেষ নিরাপত্তা চশমা, মেটাল ডিটেক্টর, আইআর থার্মোমিটার ও পলিব্যাগসহ বিভিন্ন নিরাপত্তা সামগ্রী প্রদান করা হয়।

/জেইউ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৬ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ সেপ্টেম্বর, ২০২৬)
ফের উৎপাদনে ফিরেছে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার
ফের উৎপাদনে ফিরেছে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার
ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোনও সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান
ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোনও সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান
ভারত থেকে পাইপলাইনে দিনাজপুরে পৌঁছালো ৪ হাজার মেট্রিক টন ডিজেল
ভারত থেকে পাইপলাইনে দিনাজপুরে পৌঁছালো ৪ হাজার মেট্রিক টন ডিজেল
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার