হাজারীবাগে অস্ত্র ও চার সহযোগীসহ যুবলীগ নেতা গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২০, ০১:৩২আপডেট : ০৮ জুলাই ২০২০, ০১:৩৩

সহযোগীদের দুজনসহ যুবলীগ নেতা রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক যুবলীগ নেতা এবং তার চার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) রাতে হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম আলী মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার (৫ জুলাই) রাত সোয়া ১১টায় রায়ের বাজার রূপায়ন গ্রিন সিটির সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা অবৈধ অস্ত্র দিয়ে রাজধানীতে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করতো।

উদ্ধার রিভলবার ও ছয় রাউন্ড গুলি গ্রেফতারকৃতরা হলেন—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইজাজ বিন আলীম (৩৫), যুবলীগ কর্মী হাসান আসিফ হোসেন (৩৫), মো. শরীফ ইসলাম (৩৫), ইমাম হোসেন প্রতীক ওরফে শুভ (২৪) ও মেহেদী হাসান অনিক (৩৫)।

তাদের কাছ থেকে একটি রিভলবার, ছয় রাউন্ড গুলি, একটি বিদেশি কুড়াল, একটি সুইচ গিয়ার চাকু ও  তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।

/এআরআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একটি নয়, মানুষের মস্তিষ্ক আসলে দুটি আলাদা অঙ্গ!
একটি নয়, মানুষের মস্তিষ্ক আসলে দুটি আলাদা অঙ্গ!
কফিশপ সংস্কৃতি কেন তরুণদের মধ্যে জনপ্রিয়
কফিশপ সংস্কৃতি কেন তরুণদের মধ্যে জনপ্রিয়
চিরনিদ্রায় শায়িত হলো অপ্রতিম
চিরনিদ্রায় শায়িত হলো অপ্রতিম
অপ্রতিমরা কেন আর ঘরে ফেরে না
অপ্রতিমরা কেন আর ঘরে ফেরে না
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার