লকডাউন এলাকা থেকে বের হওয়ার প্রবণতা কিছুটা কমেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২০, ১১:২৭আপডেট : ১১ জুলাই ২০২০, ১১:২৭

ওয়ারী থেকে মানুষ রেব হওয়ার সংখা কমেছে ওয়ারীর লকডাউন এলাকা থেকে মানুষের বাইরে বের হওয়ার প্রবণতা আগের চেয়ে কিছুটা কমেছে। এখন আর বের হওয়ার জন্য হুটহাট করে কাউকে গেটে ভিড় করতে দেখা যায় না। রোগী ও একান্তই যাদের জরুরি প্রয়োজন তারাই শুধু বের হচ্ছেন। শনিবার (১১ জুলাই) সকালে দুই ঘণ্টা পর্যবেক্ষণ, স্বেচ্ছাসেবক এবং পুলিশের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।

জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না

শনিবার সকাল ৮-১০টা পর্যন্ত লকডাউন এলাকা ঘুরে দেখা যায়, এলাকায় প্রবেশের সবক’টি গেট বন্ধ। কোনও গেট টপকে কাউকে বাইরে বের হতে বা প্রবেশ করতে দেখা যায়নি। টিপু সুলতান রোডের গেট দিয়ে প্রবেশ এবং হট কেক গলি দিয়ে বের হওয়া যাচ্ছে। স্বেচ্ছাসেবক ও পুলিশ রয়েছে কঠোর অবস্থানে। আছে সেনাবাহিনীর টহল। এদিকে পুরো এলাকা জুড়ে নিয়মিত ব্লিচিং পাউডার মিশ্রিত পানি ছিটাচ্ছে সিটি করপোরেশনের দু’টি ওয়াটার ট্যাংক।

জীবাণুনাশক মিশ্রিত পানি ছিটাচ্ছে সিটি করপোরেশন

সকাল সাড়ে ১০টা পর্যন্ত ওই এলাকা থেকে ৬২ জন বাইরে বের হয়েছেন। শুরুর দিকে এই সময়ের মধ্যে সংখ্যা ছিল ২০০-২৫০ জনেরও মতো। গত ৩-৪ দিন ধরেই কম মানুষ বের হচ্ছেন বলে স্বেচ্ছাসেবকরা জানিয়েছেন।

কাউকে বেড়া টপকে বের হতে দেখা যায়নি

সেচ্ছাসেবক মামুন বলেন,  ‘মানুষ বের হওয়ার সংখ্যা আগের চেয়ে অনেক কমেছে। এখন রোগী ছাড়া তেমন কাউকে বের হতে দেখা যাচ্ছে না। আর কিছু জরুরি সেবার কর্মীরা এলাকা থেকে বের হচ্ছেন। অপ্রয়োজনে কেউ আসলে তাকে আমরা বুঝিয়ে বাসায় পাঠাচ্ছি। প্রয়োজনে সেচ্ছাসেবক সহায়তায় নিশ্চিত করছি।’

কাউকে বেড়া টপকে বের হতে দেখা যায়নি

হট কেক গলিতে কর্তব্যরত ওয়ারী থানার সাব-ইন্সপেক্টর হারুন বলেন, ‘আগের থেকে বের হওয়ার সংখ্যা অনেক কমেছে। খুব জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বের হতে দেখছি না। এখন পর্যন্ত যাদেরকে দেখেছি বের হতে, তার বেশিরভাগই রোগী ছিল। আর কিছু ডাক্তার ও অন্য পেশার কয়েকজন বাইরে বের হয়েছেন।’

/এইচএন/এসটি/
সম্পর্কিত
২৮ লাখ টাকার জাল নোটসহ গুলশানে ২ জন গ্রেফতার 
সুপারিশ পাওয়া প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার
ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা খান
সর্বশেষ খবর
আজ দিন কেমন যাবে, গরম পড়বে নাকি বৃষ্টি হবে?
আজ দিন কেমন যাবে, গরম পড়বে নাকি বৃষ্টি হবে?
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যয় কমিয়ে শিক্ষার্থীদের জন্য খরচের উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যয় কমিয়ে শিক্ষার্থীদের জন্য খরচের উদ্যোগ
বিশ্বমানের পর্যটন খাত গড়ে তুলতে সরকারের পরিকল্পনা নিয়ে যা বললেন মন্ত্রী
বিশ্বমানের পর্যটন খাত গড়ে তুলতে সরকারের পরিকল্পনা নিয়ে যা বললেন মন্ত্রী
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
সর্বাধিক পঠিত
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প