আমি জেকেজির চেয়ারম্যান না: আদালতে সাবরিনা

তোফায়েল হোছাইন
১৩ জুলাই ২০২০, ১৫:১১আপডেট : ১৩ জুলাই ২০২০, ১৭:১৭

আদালত প্রাঙ্গণে ডা. সাবরিনা (ছবি: নাসিরুল ইসলাম) আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারককে হাতজোড় করে কান্নাজড়িত কণ্ঠে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ নিজেকে নির্দোষ দাবি করলেন। তিনি বলেন, ‘আমি জেকেজির চেয়ারম্যান না। আমি চেয়ারম্যান হতে যাবো কেন? এটা তো একটা ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান। ঘটনার সঙ্গে আমি জড়িত নই। আমি নির্দোষ।’

সোমবার (১৩ জুলাই) সকালে করোনাভাইরাস পরীক্ষায় জালিয়াতির অভিযোগে মামলায় গ্রেফতার ডা. সাবরিনা আরিফকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তেজগাঁও থানার এ মামলার তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্তের জন্য চার দিনের রিমান্ডের আবেদন করলে আদালত এ নির্দেশ দেন। আদালতে সাবরিনার পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ডের এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) ফরিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালতে বিচারক সাবরিনাকে জিজ্ঞেস করেন, তার কোনও আইনজীবী আছে কিনা। তখন এক আইনজীবী এসে বলেন, ‘আমি তার আইনজীবী।’ এরপর তার আইনজীবী শুনানি করেন। শুনানি শেষে বিচারক রিমান্ড মঞ্জুর করেন।

বেলা ১১টা ৪০ মিনিটে বিশেষ নিরাপত্তার মাধ্যমে সাবরিনাকে আদালতে হাজির করা হয়। এরপর শুনানি শেষ হয় ১১টা ৫০ মিনিটে। পরে বিশেষ নিরাপত্তা আদালত থেকে তাকে নিয়ে যাওয়া হয়।

এর আগে রবিবার (১২ জুলাই) দুপুরে করোনাভাইরাস পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের একটি টিম তাকে গ্রেফতার করে।

আরও পড়ুন:

থানা হাজতে সারারাত জেগে ছিলেন ডা. সাবরিনা

/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি