রূপনগরে শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে দম্পতি আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২০, ০০:০৪আপডেট : ২০ জুলাই ২০২০, ০২:১১

রূপনগরে শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে দম্পতি আটক রাজধানীর রূপনগরের বাসায় নির্যাতনের শিকার হয়েছে আছিয়া নামে এক শিশু গৃহকর্মী। শনিবার (১৮ জুলাই) তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। উদ্ধারকৃত শিশুর শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। শিশু নির্যাতনের অভিযোগে গৃহকর্তা সাজ্জাদুল বাশার ও তার স্ত্রী শাহনাজ বেগমকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নির্যাতনের কথা স্বীকার করেছে বলে জানান রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
তিনি বলেন, তুচ্ছ কারণেই শিশুটিকে নির্যাতন করা হতো। তার শরীরের সেসব নির্যাতনের চিহ্ন রয়েছে। প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে শনিবার সকালে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। শিশুটির স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে মামলা হবে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার ওই দম্পতিকে আদালতে পাঠানো হবে।
পুলিশ জানায়, রূপনগর আবাসিক এলাকার ৯ নম্বর সড়কের ১৮ নম্বর বাড়ির তৃতীয় তলায় কাজ করতো আছিয়া। গৃহকর্তা সাজ্জাদুল বাশার একটি ক্লিনিকে কাজ করেন। তার স্ত্রী শাহনাজ গৃহিণী। নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা অছিয়াকে চার বছর আগে তারা গৃহকর্মী হিসেবে কাজে নেন। ছোট্ট শিশুটি প্রায়ই কাজে ভুল করে ফেলতো। আর এ কারণে তার ওপর নেমে আসতো নিষ্ঠুর নির্যাতন। বিভিন্ন সময়ে তাকে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়েছে। ঢেলে দেওয়া হয়েছে গরম পানি। সর্বশেষ শুক্রবার সকালেও তার গায়ে গরম পানি ঢেলে দিলে শিশুটি চিৎকার করে কাঁদতে থাকে। তার কান্না শুনে প্রতিবেশীরা বিষয়টি পুলিশকে জানান।
রূপনগর থানার এসআই আসাদুজ্জামান জানান, সকাল ১১টার দিকে পুলিশ পৌঁছে শিশুটিকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় শিশুটি পুলিশ দেখে প্রথমে ভয় পায়। পরে তাকে বুঝিয়ে বলা হলে সে তার ওপর নির্যাতনের ঘটনাগুলো বর্ণনা করে। বাসার সামনে উপস্থিত প্রতিবেশীরাও পুলিশকে জানায়, তারা প্রায় প্রতিদিনই শিশুটির চিৎকার শুনেছেন।

/আরজে/এমআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডেঙ্গুতে ঝরলো আরও ৫ প্রাণ
ডেঙ্গুতে ঝরলো আরও ৫ প্রাণ
‘পুলিশে ধরেছে’—ফেসবুকে হাতকড়া পরা ছবির ট্রেন্ড কতটা বিপজ্জনক?
‘পুলিশে ধরেছে’—ফেসবুকে হাতকড়া পরা ছবির ট্রেন্ড কতটা বিপজ্জনক?
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি 
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি 
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ