৪৫ কার্যদিবসে ৬০ হাজারের বেশি আসামির জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২০, ১৪:০০ আপডেট : ১৯ জুলাই ২০২০, ১৪:০৪

৪৫ কার্যদিবসে ৬০ হাজারের বেশি আসামির জামিন করোনাকালে ভার্চুয়াল কোর্ট পদ্ধতিতে দেশের বিচারিক আদালতসমূহে গত ১১ মে থেকে গত ১৬ জুলাই পর্যন্ত মোট ৪৫ কার্যদিবসে এক লাখ ২০ হাজার ৯০৪টি আবেদনের শুনানি নিয়ে ৬০ হাজার ৪০৭ জন আসামির জামিন মঞ্জুর করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এক বিবৃতিতে এই তথ্য জানান। বিবৃতিতে জানানো হয়, গত ১২ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত সারাদেশের অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ১৩ হাজার ৮৬৭টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি এবং পাঁচ হাজার ৭৩০ জন অভিযুক্ত ব্যক্তির জামিন মঞ্জুর হয়েছে।

গত ১১ মে থেকে ১৬ জুলাই পর্যন্ত মোট ৪৫ কার্যদিবসে সারাদেশের অধস্তন আদালতে (শিশু আদালতসহ) ভার্চুয়াল শুনানিতে মোট এক লাখ ২০ হাজার ৯০৪টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি এবং ৬০ হাজার ৪০৭ জন অভিযুক্ত ব্যক্তির জামিন মঞ্জুর হয়েছে।

এছাড়াও গত ১৬ জুলাই থেকে এই পর্যন্ত ৪৫ কার্যদিবসে ভার্চুয়াল শুনানিতে মোট জামিন প্রাপ্ত শিশুর সংখ্যা ৬৯৮ জন। এদের মধ্যে অভিভাবকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে ৬৮৫ জন শিশুকে। বর্তমানে তিনটি কেন্দ্রে অবস্থান করছে ৮৪০ জন শিশু। আর গত ১২ মে থেকে গত ১৬ জুলাই পর্যন্ত কেন্দ্রে নতুন এসেছে ৪০৩ জন শিশু।

পাশাপাশি গত ১২ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত সারাদেশের অধস্তন আদালতে পাঁচ হাজার ৩১৯টি মামলায় আত্মসমর্পণ আবেদন নিষ্পত্তি হয় এবং মোট ১৭ হাজার ৫৯০ জন অভিযুক্ত ব্যক্তির জামিন মঞ্জুর করা হয়। আর এক হাজার ১৭৪ জন অভিযুক্ত ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়।

প্রসঙ্গত, গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। সেই নির্দেশ অনুসারে জামিন আবেদন ও এই সংক্রান্ত দরখাস্তের শুনানি নিয়ে অধস্তন আদালতে জামিন আবেদনের শুনানি ও নিষ্পত্তি শুরু হয়।

/বিআই/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে নিজ বাসা থেকে যুবককের লাশ উদ্ধার, আটক ২
রাজধানীতে নিজ বাসা থেকে যুবককের লাশ উদ্ধার, আটক ২
পূর্ণিমাকে দেওয়া কোন কথা রেখেছিলেন মান্না
পূর্ণিমাকে দেওয়া কোন কথা রেখেছিলেন মান্না
মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে নতুন অভিযোগ
মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে নতুন অভিযোগ
ফ্যাসিবাদের আমলে নিপীড় শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন
ফ্যাসিবাদের আমলে নিপীড় শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি