সাহেদকে নিয়ে অভিযান, নম্বরবিহীন গাড়ি থেকে অস্ত্র-মাদক উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২০, ১৭:০২আপডেট : ১৯ জুলাই ২০২০, ২০:০২

উদ্ধার করা গাড়ি, মাদক ও অস্ত্র রিমান্ডে থাকা রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে নিয়ে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় সাহেদের ব্যবহৃত একটি নম্বরবিহীন গাড়ি থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় অস্ত্র ও মাদক আইনে নতুন দুটি মামলা করেছে পুলিশ।

রবিবার (১৯ জুলাই) দুপুরে উত্তরা পশ্চিম থানার ওসি তপন কুমার সাহা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘শনিবার (১৮ জুলাই) রাতে উত্তরার সোনারগাঁও জনপথ মোড়ে সাহেদকে নিয়ে অভিযান চালায় ডিবি পুলিশ। সেখানে তার ব্যবহৃত একটি নম্বরবিহীন এক্স ট্রায়েল গাড়ি পাওয়া যায়। গাড়ির ভেতরে একটি পিস্তল, ম্যাগাজিনে এক রাউন্ড গুলি, ১০ বোতল ফেনসিডিল ও পাঁচ বোতল বিদেশি মদ পাওয়া গেছে। এরপর শনিবার মধ্যরাতে সাহেদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি তপন কুমার সাহা।

প্রসঙ্গত, গত ৬ জুলাই র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভিযান চালানো হয়। এই সময় পরীক্ষা ছাড়াই করোনার সনদ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেওয়ার প্রমাণ পাওয়া যায়। এরপর ৭ জুলাই স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে র‌্যাব রিজেন্ট হাসপাতাল ও তার মূল কার্যালয় সিলগালা করে দেয়। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে ওই দিনই উত্তরা পশ্চিম থানায় মামলা হয়। এরপর থেকে সাহেদ পলাতক ছিল। পরে ১৫ জুলাই ভোরে ভারতে পালানোর সময় সাতক্ষীরা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।

আরও পড়ুন:

সাহেদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল

নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন দিতেন না সাহেদ: র‌্যাব

/আরজে/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজের তদন্তে ধীরগতি, হত্যার পর তৎপরতা: ঘাটতি কোথায়?
নিখোঁজের তদন্তে ধীরগতি, হত্যার পর তৎপরতা: ঘাটতি কোথায়?
অপ্রতিমের জানাজা সকাল ১০টায়, কুবিতে বিক্ষোভের ডাক
অপ্রতিমের জানাজা সকাল ১০টায়, কুবিতে বিক্ষোভের ডাক
রাতে ফোনে বলেছিলেন ‘আমি ভালো আছি চিন্তা করো না’, সকালে মিললো লাশ
রাতে ফোনে বলেছিলেন ‘আমি ভালো আছি চিন্তা করো না’, সকালে মিললো লাশ
একটি কবিতা কীভাবে জনমত গড়তে পারে, তার উদাহরণ ‘সেপ্টেম্বর অন যশোর রোড’
একটি কবিতা কীভাবে জনমত গড়তে পারে, তার উদাহরণ ‘সেপ্টেম্বর অন যশোর রোড’
সর্বাধিক পঠিত
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক তিনজন
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক তিনজন