জাল টাকাসহ গ্রেফতার তিন আসামি রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২০, ১৮:৫১আপডেট : ১৯ জুলাই ২০২০, ১৮:৫৩

আদালত

৩৫ লাখ জাল টাকা ও  জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামাদিসহ গ্রেফতার তিন জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ড-প্রাপ্ত আসামিরা হলো— মো. সাইফুল ইসলাম ওরফে লামু (৩২), মো. রুবেল (২৮) ও মো. আলম হোসেন (২৮)।

রবিবার (১৯ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিল্লাত হোসেন শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, রবিবার এ মামলার তদন্ত কর্মকর্তা তিন আসামিকে আদালতে হাজির করেন। একইসঙ্গে মামলার সুষ্ঠু  তদন্তের স্বার্থে তাদের প্রত্যেকের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১৮ জুলাই রাজধানীর বংশাল ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ওই তিন ব্যক্তিকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আটকের সময় তাদের কাছ থেকে বাংলাদেশি ১০০০ ও ৫০০ টাকার নোটের মোট ৩৫ লাখ জাল টাকা এবং জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।পরে তাদের নামে মামলা দায়ের করা হয়।

/টিএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার 
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার 
চলন্ত এসি বাসে আগুন, জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করলো স্থানীয়রা
চলন্ত এসি বাসে আগুন, জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করলো স্থানীয়রা
রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
বুড়িগঙ্গায় নি‌খোঁজ কি‌শো‌রের সন্ধান মে‌লে‌নি
বুড়িগঙ্গায় নি‌খোঁজ কি‌শো‌রের সন্ধান মে‌লে‌নি
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী