জামিন পাননি ডেসটিনির চেয়ারম্যান-এমডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২০, ১৫:৪১আপডেট : ২২ জুলাই ২০২০, ১৫:৪৪

হাইকোর্ট অর্থ পাচারের অভিযোগে দুই মামলায় এমএলএম কোম্পানি ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রফিকুল আমিনকে জামিন দেননি ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ।  তবে তাদের জামিন আবেদন নিয়মিত কোর্ট খোলা পর্যন্ত শুনানির জন্য মুলতবি রেখেছেন আদালত। আসামিদের জামিন আবেদনের শুনানি নিয়ে বুধবার (২২ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।

আদালতে জামিন আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল মতিন খসরু ও মো. মাইনুল হোসেন। অন্যদিকে, দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

গত ২১ জুলাই দুই মামলায় পৃথক পৃথক চারটি আবেদনে মেডিক্যাল গ্রাউন্ডে জামিন চেয়ে আবেদন করেন ডেসটিনির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।

এর আগে, ২০১২ সালের ৩১ জুলাই কলাবাগান থানায় অর্থ পাচারের অভিযোগে এ দুটি মামলা হয়।  দুদকের করা এসব মামলায় সাধারণ বিনিয়োগকারীদের  বিনিয়োগ থেকে অর্থ অন্যত্র স্থানান্তরের অভিযোগ আনা হয়।

/বিআই/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শার্শায় পুলিশ পেটানোর মামলার আসামি বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
শার্শায় পুলিশ পেটানোর মামলার আসামি বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
বিশ্বকাপ উপলক্ষে হিলিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ র‍্যালি
বিশ্বকাপ উপলক্ষে হিলিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ র‍্যালি
টিভিতে আজকের খেলা (৬ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ জুন, ২০২৬)
আখাউড়ায় ‘গাছকাণ্ডের’ অবসান, কেটে ফেলা হলো সেই গাছ
আখাউড়ায় ‘গাছকাণ্ডের’ অবসান, কেটে ফেলা হলো সেই গাছ
সর্বাধিক পঠিত
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
যেসব মার্কিন ভিসা আবেদনকারীর ফেসবুক উন্মুক্ত রাখতে হবে
যেসব মার্কিন ভিসা আবেদনকারীর ফেসবুক উন্মুক্ত রাখতে হবে
কোরবানির পশু উদ্বৃত্ত থাকলেও আটকে আছে মাংস রফতানি
কোরবানির পশু উদ্বৃত্ত থাকলেও আটকে আছে মাংস রফতানি