সাহেদের সহযোগী তরিকুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২০, ১৮:০৮ আপডেট : ২৪ জুলাই ২০২০, ১৯:৪২

 

রিজেন্ট হাসপাতাল রিজেন্ট হাসপাতালে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহভাজনদের নমুনা নিয়ে তা পরীক্ষা না করার অভিযোগে দায়ের করা মামলায় সাহেদের অন্যতম সহযোগী তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুন উর রশীদ তার জবানবন্দি গ্রহণ করেন। এরপর তরিকুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন তিনি।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন  (জিআর) শাখা থেকে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই দফায় ১২ দিনের রিমান্ড শেষে শুক্রবার তরিকুলকে আদালতে হাজির করে মামলার তদন্ত সংস্থা র‌্যাব। তরিকুল স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার জন্য আদালতের কাছে আবেদন করা হয়। এরপর বিচারক আসামির জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ৯ জুলাই সকালে তরিকুলকে রাজধানীর নাখালপাড়া থেকে গ্রেফতার করে র‌্যাব। গত ১০ জুলাই পাঁচ দিন এবং ১৬ জুলাই সাত দিনের জন্য তার রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত ৬ জুলাই র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় পরীক্ষা ছাড়াই করোনার সনদ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেওয়ার প্রমাণ পাওয়া যায়। এরপর ৭ জুলাই স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে র‌্যাব রিজেন্ট হাসপাতাল ও তার মূল কার্যালয় সিলগালা করে দেয়। একইদিন উত্তরা পশ্চিম থানায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর থেকে সাহেদ পলাতক ছিলেন। ১৫ জুলাই ভোরে সাতক্ষীরা থেকে সাহেদকে গ্রেফতার করা হয়।

/টিএইচ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
নওগাঁয় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন
নওগাঁয় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন
ক্রীড়াঙ্গনে হারুনুর রশীদের অবদানের কথা স্মরণ করে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী
ক্রীড়াঙ্গনে হারুনুর রশীদের অবদানের কথা স্মরণ করে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী
ভোরে আগুনে পুড়লো বিএনপি কার্যালয়
ভোরে আগুনে পুড়লো বিএনপি কার্যালয়
সর্বাধিক পঠিত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ