গুলশান অ্যাভিনিউয়ের সকল তার মাটির নিচে স্থানান্তর হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২০, ২০:৩০ আপডেট : ৩০ জুলাই ২০২০, ২০:৩৪

গুলশান অ্যাভিনিউয়ের সকল তার মাটির নিচে স্থানান্তর হবে আগামী ১ অক্টোবরের মধ্যে রাজধানীর গুলশান অ্যাভিনিউ (পাকিস্তান অ্যাম্বেসি হতে গুলশান শুটিং ক্লাব পর্যন্ত) এলাকার মাথার ওপরে থাকা সকল তার মাটির নিচে স্থানান্তর করা হবে। এজন্য গ্রাহক পর্যায়ে মূল্য বৃদ্ধি করা হবে না বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সম্প্রতি গুলশানস্থ নগর ভবনে মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) জানা গেছে, এই কাজ বাস্তবায়ন করবে সামিট কমিউনিকেশন লিমিটেডের ফাইবার এট হোম, বাহন লিমিটেডের ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
সভায় মেয়র বলেন, ‘পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে ডিএনসিসির সকল এলাকার মাথার ওপরে থাকা তার মাটির নিচে স্থানান্তর করা প্রয়োজন। ডিএনসিসি এলাকার সৌন্দর্য বৃদ্ধির জন্য পরিকল্পিতভাবে বিভিন্ন সড়কে এলোমেলোভাবে বিদ্যমান ক্যাবল যেমন বৈদ্যুতিক ক্যাবল, ইন্টারনেট ক্যাবল, ডিশ লাইনের ক্যাবল ইত্যাদি পর্যায়ক্রমে মাটির নিচে স্থানান্তর করা হবে। ডিএনসিসির বর্ধিত এলাকার উন্নয়নে একনেকে সদ্য অনুমোদিত প্রকল্পের আওতায় নতুন ১৮টি ওয়ার্ডেও ইউটিলিটি ডাক্ট নির্মাণ করা হবে।’

সভায় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, কোয়াবের প্রতিনিধি মনোয়ার পারভেজ, আইএসপিএবি-এর সভাপতি এম এ হাকিম, সামিট কমিউনিকেশনের জিএম মো. আবেদুর রহমান, বাহন লিমিটেডের নির্বাহী পরিচালক জিয়া শামস উপস্থিত ছিলেন।

/এসএস/এনএস/
সম্পর্কিত
গভীর রাতে কাকলীর ফুটওভার ব্রিজে আগুন 
সালমান মুক্তাদিরের স্টুডিও ও ভবনে হামলা-ভাঙচুর, ১৩ জনের নামে মামলা
সোহরাওয়ার্দী উদ্যানে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ৩ সাংবাদিক
সর্বশেষ খবর
যে কোণ থেকে গোল করা ‘অসম্ভব’, সেখানেই মেসির জাদু
যে কোণ থেকে গোল করা ‘অসম্ভব’, সেখানেই মেসির জাদু
অপূর্বর সততায় মুগ্ধ তটিনী
অপূর্বর সততায় মুগ্ধ তটিনী
হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত যুবক গুলিতে নিহত
হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত যুবক গুলিতে নিহত
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’