কোরবানির মাংস কাটতে গিয়ে রাজধানীতে শতাধিক আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২০, ২১:৪৭ আপডেট : ০১ আগস্ট ২০২০, ২১:৫২

কোরবানির মাংস কাটতে গিয়ে রাজধানীতে শতাধিক আহত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীজুড়ে পাড়া-মহল্লায় কোরবানির মাংস কাটতে গিয়ে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা সবাই মৌসুমি কসাই হিসেবে কাজ করতে গিয়ে আহত হন। বাড়তি চাহিদার কারণে অনেকেই একদিনের কসাই হিসেবে কোরবানির ঈদে কাজ করে থাকেন।
ঢামেক হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, মাংস কাটতে গিয়ে আহতরা সবাই ধারালো ছুরি বা দা দিয়ে হাত বা পায়ে আঘাত পেয়েছিলেন। কারও কারও হাতের ও পায়ের আঙুল কেটে গিয়েছিল। শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েও অনেকে ঢাকা মেডিক্যালে চিকিৎসা নিয়েছেন। এছাড়া গরুর শিংয়ের আঘাত কিংবা লাথির আঘাতেও আহত হয়ে চিকিৎসা নিয়েছেন কয়েকজন।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. আলাউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত শতাধিক ব্যক্তিকে হাত-পায়ের কাটাসহ কোরবানির মাংস কাটতে গিয়ে আঘাতপ্রাপ্তদের চিকিৎসা দেওয়া হয়েছে। হাত-পা কেটে যাওয়া অনেকের ৫টি থেকে ১০টি পর্যন্ত সেলাই দিতে হয়েছে। তবে কারও ভর্তির প্রয়োজন হয়নি। সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

/এনএল/এমআর/
সম্পর্কিত
রাজধানীতে চাঁদাবাজবিরোধী অভিযান, ৪ দিনে ধরা পড়লো ৪১ জন
বায়ুদূষণে আজ আবার শীর্ষে ঢাকা
দখল-হামলা-চাঁদাবাজি: রাজনীতিতে ভিন্নতা থাকলেও অপরাধ মিলেমিশে
সর্বশেষ খবর
ইরান যুদ্ধে ব্যয়ের পক্ষে যে যুক্তি দিলেন ট্রাম্প
ইরান যুদ্ধে ব্যয়ের পক্ষে যে যুক্তি দিলেন ট্রাম্প
ছদ্মবেশ ধরেও রক্ষা পেলেন না, যেভাবে বিশ্বস্ত সহযোগীর নেতৃত্বে খুন হলেন চরমপন্থি মৃণাল
ছদ্মবেশ ধরেও রক্ষা পেলেন না, যেভাবে বিশ্বস্ত সহযোগীর নেতৃত্বে খুন হলেন চরমপন্থি মৃণাল
‘দিন যাচ্ছে আর দাম বাড়ছে, হিসাব মেলানোই কষ্ট’: রাজধানীতে সবজির বাজারে হাহাকার
‘দিন যাচ্ছে আর দাম বাড়ছে, হিসাব মেলানোই কষ্ট’: রাজধানীতে সবজির বাজারে হাহাকার
‘জনশূন্য স্পেন’ এখন ভ্রমণপিপাসুদের নতুন গন্তব্য
‘জনশূন্য স্পেন’ এখন ভ্রমণপিপাসুদের নতুন গন্তব্য
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ