এবার ঈদ ছিল চ্যালেঞ্জিং: আতিকুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২০, ১৯:৩০আপডেট : ০৩ আগস্ট ২০২০, ১৯:৩১

আতিকুল ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো.আতিকুল ইসলাম বলেছেন, এবার কোরবানির ঈদ ছিল মহামারিকালীন ঈদ। এখানে মহামারির চ্যালেঞ্জ ছিল। সবকিছু মিলিয়ে আমাদের সিটি করপোরেশনের কাছে এবারের ঈদ চ্যালেঞ্জিং ছিল। তিনি বলেন,‘কিন্তু আমরা মনে করি, এই চ্যালেঞ্জিং ঈদের সমযয়ে নগরটাকে সুন্দরভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে পেরেছি।’

সোমবার (৩ আগস্ট) বিকালে এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।

আতিকুল ইসলাম বলেন, ‘আমি সব কাউন্সিলর, সংরক্ষিত নারী আসনের সদস্য, কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মীকে ধন্যবাদ জানাই। তারা অত্যন্ত পরিশ্রম করে রাতদিন খেটে কোরবানির বর্জ্য অপসারণ করেছেন। আসুন, আমরা প্রতিজ্ঞা করি— এই ঢাকা শহরে আমরা কোনও ময়লা-আবর্জনা ফেলবো না।’

মেয়র বলেন, ‘আপনারা দেখেছেন আমরা এবার প্রথমবারের মতো কোরবানি দেওয়ার জন্য ৪০০টি নির্দিষ্ট স্থানের ব্যবস্থা করেছি। এখানে অনেক ধরনের চ্যালেঞ্জ ছিল। আমরা মনে করি, আগামীতে আপনারা নির্ধারিত স্থানে পশু কোরবানি দেবেন এবং আমরা চাই সুন্দর ঢাকা শহর গড়তে।’

ডিএনসিসির মেয়র আরও  বলেন, ‘ঢাকা শহর থেকে আমরা উপার্জন করি। আমাদের বাচ্চারা এই শহরে পড়াশোনা করে। তারা বড় হচ্ছে ঢাকা শহরে। এই শহরকে পরিষ্কার করা আমাদের দায়িত্ব। আসুন, আমরা প্রতিজ্ঞা করি, এই ঢাকা শহরে কোনও ময়লা-আবর্জনা ফেলবো না। ঢাকা শহরের নিয়ম-কানুন আমরা মেনে চলবো।’

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রীতি উরাংয়ের মৃত্যু: আশফাকুল হকসহ দুই জনের বিচার শুরু
প্রীতি উরাংয়ের মৃত্যু: আশফাকুল হকসহ দুই জনের বিচার শুরু
প্রথম ম্যাচেই নজর কাড়লেন হামজা
প্রথম ম্যাচেই নজর কাড়লেন হামজা
সুস্থ হয়ে ফেরার প্রস্তুতি, রাশমিকার ‘মাইসা’ আসছে কবে
সুস্থ হয়ে ফেরার প্রস্তুতি, রাশমিকার ‘মাইসা’ আসছে কবে
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
সর্বাধিক পঠিত
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী