করোনায় ট্রাফিক পুলিশ সদস্যের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২০, ২১:২০ আপডেট : ২৪ আগস্ট ২০২০, ০১:০৬

করোনায় ট্রাফিক পুলিশ সদস্যের মৃত্যু করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের এক সদস্যের মৃত্যু হয়েছে। দেওয়ান মো. নূরে আলম সিদ্দিকী (৪৬) নামে এই ট্রাফিক কনস্টেবল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-মতিঝিল বিভাগে কর্মরত ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সারা দেশে ৭১ জন পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন।

রবিবার (২৩ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ডিএমপির জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

দেওয়ান মো. নূরে আলম সিদ্দিকীর গ্রামের বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার কেশবপুর গ্রামে। তিনি স্ত্রী ও এক ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। পুলিশের ব্যবস্থাপনায় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হবে।

/জেইউ/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রফেশনালে আবেদন ১৫ নভেম্বর পর্যন্ত
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রফেশনালে আবেদন ১৫ নভেম্বর পর্যন্ত
একদিনে তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী, কোথায় কখন
একদিনে তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী, কোথায় কখন
রোহিঙ্গাদের জন্য ৭ হাজার ৫৩৮ কোটি টাকা দিয়েছে যুক্তরাজ্য: সারাহ কুক
রোহিঙ্গাদের জন্য ৭ হাজার ৫৩৮ কোটি টাকা দিয়েছে যুক্তরাজ্য: সারাহ কুক
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ২০২৩ সালে সৌদিতে নিহত বাংলাদেশির স্বজনদের সাক্ষাৎ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ২০২৩ সালে সৌদিতে নিহত বাংলাদেশির স্বজনদের সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক