আমরা ষড়যন্ত্রের শিকার: সম্রাটের স্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২০, ১৫:০৭ আপডেট : ২৭ আগস্ট ২০২০, ১৭:০৫

সম্রাটের স্ত্রী শারমিন চৌধুরী ঢাকা মহানগর (দক্ষিণ) যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও পরিবার ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন তার স্ত্রী শারমিন চৌধুরী। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুর্নীতি দমন কমিশনে (দুদক) জিজ্ঞাসাবাদ শেষে শারমিন চৌধুরী সাংবাদিকদের কাছে এ দাবি করেন।

কী বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমাকে ডাকা হয়েছিল, এসেছি। কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তা দুদক কর্মকর্তারা বলবেন।’

সম্রাটের অবৈধ টাকায় তার নামে সম্পদ গড়ে তোলা হয়েছে কিনা এমন অভিযোগের বিষয়ে শারমিন চৌধুরী বলেন, ‘সম্রাট ও আমিসহ পরিবারের সদস্যরা ষড়যন্ত্রের শিকার।’ তবে কারা ষড়যন্ত্র করছে, এ বিষয়ে কিছু বলেননি তিনি।

সম্রাট সম্রাটের বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলায় দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত শারমিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম। এর আগে সম্রাটের ভাই ফরিদ আহমেদ চৌধুরীকেও একই অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদের বিষয়ে দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখত সাংবাদিকদের বলেন, ‘২০১৯ সালের নভেম্বরে অবৈধভাবে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে দুদক মামলা করেছে। এই মামলায় তদন্ত কর্মকর্তা সংশ্লিষ্টদের জিজ্ঞাবাদ করছেন।’ তবে সম্রাটের ভাই ও স্ত্রীর কাছে কী ধরনের তথ্য পাওয়া গেছে তা জানাতে পারেননি তিনি।

উল্লেখ্য, গত বছরের ৬ অক্টোবর সম্রাটকে তার সহযোগী আরমানসহ কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অবৈধভাবে ক্যাসিনো পরিচালনা করে বিপুল পরিমাণ অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে।

 

/আরজে/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যে যেভাবে পেরেছে ভাঙচুর করেছে, সাংবাদিকসহ যাকে পেয়েছে তাকেই মেরেছে
সাভারে কারখানায় হামলা-ভাঙচুর যে যেভাবে পেরেছে ভাঙচুর করেছে, সাংবাদিকসহ যাকে পেয়েছে তাকেই মেরেছে
জামায়াতের রাজনীতির ইতিহাস আত্মসমর্পণের: রিজভী
জামায়াতের রাজনীতির ইতিহাস আত্মসমর্পণের: রিজভী
বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোট চলছে
বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোট চলছে
পোশাক খাতের অস্থিরতা: বৈঠক করছেন প্রধানমন্ত্রী
পোশাক খাতের অস্থিরতা: বৈঠক করছেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
২৬ বছরে মীর সাব্বিরের ১৫৫ নায়িকা, প্রথম নায়িকা কে ছিলেন
২৬ বছরে মীর সাব্বিরের ১৫৫ নায়িকা, প্রথম নায়িকা কে ছিলেন