১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ যেকোনও সময়

এস এম আববাস
৩০ আগস্ট ২০২০, ১৬:৩১আপডেট : ৩০ আগস্ট ২০২০, ১৯:১৪

এনটিআরসিএ বেসরকারি শিক্ষক নিবন্ধনের ফলাফল প্রস্তুত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। করোনার কারণে ফল প্রকাশ করা হয়নি। তবে মন্ত্রণালয়ের কাছে ফল প্রকাশের অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি পেলেই যেকোনও সময় ফল প্রকাশ করবে কর্তৃপক্ষ। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন এনটিআরসিএ চেয়ারম্যান মো. আকরাম হোসেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রস্তুত রয়েছে, মন্ত্রণালয়ের নির্দেশ পেলেই ফল প্রকাশ করবো।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ২৩ মে ১৬তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এ পরীক্ষায় মোট ১১ লাখ ৭৬ হাজার প্রার্থী ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন। গত বছর ৩০ আগস্ট অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন ৯ লাখ ৫৯ হাজার ১৮৫ জন।
পরীক্ষার আড়াই মাস পর গত বছরের ১৫ ও ১৬ নভেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফল প্রকাশিত হয় ৩০ সেপ্টেম্বর। এতে ২ লাখ ২৮ হাজার ৪৪২ প্রার্থী উত্তীর্ণ হন। এরমধ্যে স্কুল পর্যায়ে ৮৪ হাজার ৬৯৬ জন ও স্কুল পর্যায়-২-এ ১১ হাজার ৫৪৭ জন এবং কলেজ পর্যায়ে ১ লাখ ৩২ হাজার ২৯৯ জন প্রার্থী উত্তীর্ণ হন। এ পরীক্ষায় পাসের হার ছিল ২৩ দশমিক ৮২ শতাংশ।
কিন্তু করোনার কারণে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হয়নি। ফলে বিপাকে পড়েন ২ লাখের বেশি প্রার্থী। এনটিআরসিএ সূত্র জানায়, করোনার আগেই পরীক্ষার ফল প্রায় প্রস্তুত হয়ে যায়। কিন্তু করোনার কারণে ফল প্রকাশে দেরি করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে ফল প্রকাশের চিন্তাভাবনা করে কর্তৃপক্ষ। কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি হয়নি।
এদিকে করোনার মধ্যেই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সেই বিষয়টি বিবেচনায় এনে এনটিআরসিএ ফল প্রকাশের প্রস্তুতি নেয়। এখন কেবল মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষা। অনুমতি পেলেই যেকোনও সময় ফল প্রকাশ করা হবে।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘কোনো আওয়াজ নাই’—চট্টগ্রাম-কক্সবাজারের বন্যা পরিস্থিতি নিয়ে আক্ষেপ ইরফান সাজ্জাদের
‘কোনো আওয়াজ নাই’—চট্টগ্রাম-কক্সবাজারের বন্যা পরিস্থিতি নিয়ে আক্ষেপ ইরফান সাজ্জাদের
বৈরী আবহাওয়া দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ 
বৈরী আবহাওয়া দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ 
সংস্কারের একদিন পরেই উঠে গেলো নতুন সড়কের পিচ
সংস্কারের একদিন পরেই উঠে গেলো নতুন সড়কের পিচ
চব্বিশের তাপে তেইশের ‘একদফা’ ভুলে যাওয়ার অনুতাপ 
চব্বিশের তাপে তেইশের ‘একদফা’ ভুলে যাওয়ার অনুতাপ 
সর্বাধিক পঠিত
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, ঘরছাড়া ৬ লাখের বেশি মানুষ
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, ঘরছাড়া ৬ লাখের বেশি মানুষ
আরেক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, কারণ কী
আরেক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, কারণ কী
এক লাল কার্ডে বদলে গেলো আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের গতিপথ, কী ঘটেছিল
এক লাল কার্ডে বদলে গেলো আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের গতিপথ, কী ঘটেছিল
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ