আর কোনও প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২০, ২২:০৩আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ২৩:৪৮

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে নতুন করে আর কোনও সুযোগ নেই বলে জানিয়ে দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রবিবার (৬ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।
জাতীয়করণের জন্য আর কোনও প্রস্তাব বিবেচনা করার সুযোগ নেই উল্লেখ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোথাও প্রাথমিক বিদ্যালয় স্থাপন করার প্রয়োজন হলে সরকার স্থাপন করে শিক্ষক নিয়োগ দেবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় তিন ধাপে জাতীয়করণ করা হয়েছে। এসব বিদ্যালয়ে এক লাখ ৪ হাজার শিক্ষককে আত্তীকরণ করা হয়েছে। সর্বজনীন ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে কোনও এলাকায় প্রাথমিক বিদ্যালয় প্রয়োজন হলে সরকার নিজ উদ্যোগে স্থাপনসহ শিক্ষক নিয়োগ করবে। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আর কোনও প্রস্তাব মন্ত্রণালয়ে বিবেচনা করার সুযোগ নেই।’
স্বার্থান্বেষী মহল থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিভিন্ন সূত্রে জানা যায় যে কোনও কোনও স্বার্থান্বেষী মহল বিদ্যালয় জাতীয়করণ করা হবে মর্মে প্রচারণা চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং কোনও কোনও ক্ষেত্রে অর্থ সংগ্রহ করছে, যা অনভিপ্রেত। ’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এমতাবস্থায় এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় প্ররোচিত না হওয়ার জন্য এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের কোনও আবেদন/সুপারিশ/প্রতিবেদন এই মন্ত্রণালয়ে প্রেরণ না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। ’

/এসএমএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন: প্রতিমন্ত্রী
বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন: প্রতিমন্ত্রী
মেট্রোরেলের দুই স্টেশনে পড়ে থাকা বস্তা ঘিরে রহস্য 
মেট্রোরেলের দুই স্টেশনে পড়ে থাকা বস্তা ঘিরে রহস্য 
দক্ষিণ এশিয়াকে অশান্ত করছে কারা?
দক্ষিণ এশিয়াকে অশান্ত করছে কারা?
ইরানের জ্বালানি স্থাপনায় হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের
ইরানের জ্বালানি স্থাপনায় হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের
সর্বাধিক পঠিত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে
ভর্তি হতে না পেরে আইআইটির ওয়েবসাইট ‘হ্যাক’: মামলা নয়, সুযোগের কথা ভাবছে কর্তৃপক্ষ
ভর্তি হতে না পেরে আইআইটির ওয়েবসাইট ‘হ্যাক’: মামলা নয়, সুযোগের কথা ভাবছে কর্তৃপক্ষ