বিডিনিউজের প্রধান সম্পাদকের জামিন স্থগিত চেয়ে দুদকের আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২০, ১০:০৪ আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ১০:০৪

দুদক

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে  হাইকোর্টর দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে দুদক।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুদকের আইনজীবী খুরশীদ আলম খান এ তথ্য জানিয়েছেন।

এর আগে ২৬ আগস্ট এ মামলায় তৌফিক ইমরোজ খালিদীকে আট সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। আদালতে হাজির হয়ে জামিন আবেদনের পর বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ জামিনাদেশ দেন।

প্রসঙ্গত, গত ৩০ জুলাই দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ ওই মামলা করেন।

এজাহারে বলা হয়েছে, তৌফিক ইমরোজ খালিদী এইচএসবিসি, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের বিভিন্ন হিসাবে ৪২ কোটি টাকা জমা রেখেছেন, যার বৈধ কোনও উৎস নেই। ভুয়া কাগজপত্র সৃষ্টি করে অবৈধ প্রক্রিয়ায় প্রতারণার মাধ্যমে তিনি উক্ত টাকা অর্জন করেছেন মর্মে প্রাথমিক তথ্য-উপাত্তে প্রমাণিত। তৌফিক ইমরোজ খালিদী উক্ত অস্থাবর সম্পদ অসাধু উপায়ে অর্জন করেছেন, যা তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে এজাহারে অভিযোগ আনা হয়েছে।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সূর্যমুখী কি সবসময় সূর্যের দিকেই মুখ করে থাকে?
সূর্যমুখী কি সবসময় সূর্যের দিকেই মুখ করে থাকে?
গ্যাস নেই? চুলা ছাড়াই সকালে ঝটপট নাশতা তৈরি করবেন যেভাবে 
গ্যাস নেই? চুলা ছাড়াই সকালে ঝটপট নাশতা তৈরি করবেন যেভাবে 
রাজধানীর আকাশে মেঘের ঘনঘটা, কেমন কাটবে সারাদিন
রাজধানীর আকাশে মেঘের ঘনঘটা, কেমন কাটবে সারাদিন
জাহ্নবীর অদ্ভুত প্রতিভা, জিহ্বা ঘোরাতে পারেন ৩৬০ ডিগ্রি
জাহ্নবীর অদ্ভুত প্রতিভা, জিহ্বা ঘোরাতে পারেন ৩৬০ ডিগ্রি
সর্বাধিক পঠিত
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই