ডেমরায় খালে ডুবে শিশু নিখোঁজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২০, ০১:৫৮আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ০১:৫৮

নিখোঁজ আকাশী রাজধানীর ডেমরার বামৈল এলাকায় ডিএনডি খালে গোসল করতে নেমে আকাশী (১৩) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আরও কয়েকজন সমবয়সীর সঙ্গে গোসল করতে নেমে ডুবে যায় আকাশী। সন্ধ্যায় খবর পাওয়ার পর উদ্ধার অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিস। বুধবার দিবাগত রাত দেড়টা পর্যন্ত শিশুটিকে উদ্ধারের কোনও খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, ‘সন্ধ্যায় খরব পাওয়ার পর আমাদের ডুবুরি দল খালে তল্লাশি করছে।’

শিশুটির বাবা শ্রমজীবী, মা গৃকর্মী। বাবা আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, দুপুরে তিনি কাজে ছিলেন। কাজ থেকে ফিরে তিনি মেয়ে ডুবে যাওয়ার খবর পান।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, বেলা ৩টার দিকে শিশু ডুবে যাওয়ার খবর পান তারা। এরপর ফায়ার সার্ভিসকে জানানো হয়। উদ্ধার কাজে ফায়ার সার্ভিসকে সহায়তা করছে পুলিশ।

/আরজে/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম