সাংবাদিক প্লাবনসহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২০, ১৭:৪১আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ১৭:৪৩

বিচারের দাবিতে গত ২৪ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে দাঁড়ায় পারুল নির্যাতন ও যৌতুক দাবি করার অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় সাংবাদিক রেজাউল করিম প্লাবনসহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছেন পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) সংশ্লিষ্ট আদালত সূত্র থেকে এই তথ্য জানা যায়। বৃহস্পতিবার (২২ অক্টোবর) মামলার তদন্তকারী কর্মকর্তা হাতিরঝিল থানার উপ-পরিদর্শক সুব্রত দেবনাথ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন। মামলার অপর আসামিরা হলো, প্লাবনের বড় ভাই এম এ আজিজ, ছোট ভাই এস এম নিজাম, বাবা সামছুল হক ও মা রিজিয়া খাতুন।

মামলার বিবরণীতে বলা হয়েছে, গত ২ এপ্রিল যুগান্তরের স্টাফ রিপোর্টার প্লাবনের সঙ্গে বিয়ে হয় পারুলের। বিয়ের পর যৌতুক হিসেবে প্লাবন ঢাকায় একটি ফ্ল্যাট দাবি করেন। এছাড়া একাধিক নারীর সঙ্গে প্লাবনের সম্পর্ক থাকার কথা জানতে পারেন পারুল। এসব বিষয়ে প্রতিবাদ এবং যৌতুক না দেওয়ায় পারুলকে নির্যাতন করা হয়। মারধরের কারণে পারুলের গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়।

প্রসঙ্গত, ওই ঘটনায় গত ১১ মে হাতিরঝিল থানায় প্লাবনসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন সাংবাদকি সাজিদা ইসলাম পারুল।

/টিএইচ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৮ বছর পরও ‘স্যান্ডপেপারগেট’ ভুলতে পারেননি স্মিথ
৮ বছর পরও ‘স্যান্ডপেপারগেট’ ভুলতে পারেননি স্মিথ
গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবার আনা কার্যত বন্ধ
অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবার আনা কার্যত বন্ধ
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?